Breaking News
Home / TRENDING / জেলা পরিষদ সদস্যদের ভাতা বাড়ল, অথচ শিক্ষকরা অনশনে, মুখ্যমন্ত্রীকে খোঁচা সুজনের

জেলা পরিষদ সদস্যদের ভাতা বাড়ল, অথচ শিক্ষকরা অনশনে, মুখ্যমন্ত্রীকে খোঁচা সুজনের

নীল রায়।

জেলা পরিষদ সদস্যদের ভাতা বাড়লো অথচ শিক্ষকরা তাদের দাবি নিয়ে রাস্তায় বসে আছেন। এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করলেন বাম পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তী। সোমবার নবান্ন রাজ্যের প্রায় বেশিরভাগ জেলা পরিষদ সদস্যদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই ঘোষণা অনুযায়ী,   জেলা পরিষদ সদস্যরা ১৫০০ টাকা পেতেন, তারা এখন থেকে পাবেন ৩৫০০ টাকা। গ্রাম প্রধানরা পেতেন ৩০০০ টাকা, পাবেন ৫০০০ টাকা। উপপ্রধানদের ভাতা ৪০০০ টাকা করা হল, সঞ্চালক  উপসমিতি ৩৫০০০ টাকা। যার জন্য ২২০ কোটি থেকে  ২২৫ কোটি টাকা বেশি খরচ হবে বলে প্রশাসন সূত্রের খবর।‌

এমন খবর পাওয়া মাএই যাদবপুরের বিধায়ক বলেন “মুখ্যমন্ত্রী জেলা পরিষদ সদস্যদের ভাতা বাড়ালেন। আর ও দিকে শিক্ষকরা অনশনে। রাস্তায়। এর বেলা টাকা আছে। ওঁদের বেলা নেই।” সঙ্গে কাটমানির খোঁচা দিয়ে তিনি আরও বলেন, “আসলে কাটমানি আর দল থেকে পালানো রুখতে চাইছেন মুখ্যমন্ত্রী। কিন্তু পারবেন না। তৃণমূল উঠে যাওয়ার পথে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *