Breaking News
Home / TRENDING / অনুশীলনে আপ্লুত কাশিম আইদারা 

অনুশীলনে আপ্লুত কাশিম আইদারা 

প্রসেনজিৎ মাহাতো:

 

তরুণ ব্রিগেড দেখে খুশি ইস্টবেঙ্গলের বিদেশি কাশিম আইদারা। সোমবার মরশুমের প্রথম অনুশীলনে নেমেছিলেন। ম্যাসাজ নিয়ে সবার শেষে প্র্যাকটিস থেকে বেরোনর মুখে বলে দিলেন,   “সিনিয়র হিসেবে বাড়তি দায়িত্ব নিতে প্রস্তুত। এবারে দলে জুনিয়রদের প্রাধান্য দেখে ভাল লাগছে। আশা রাখি, গত মরশুমের থেকে এবারে আরও ভাল হবে। সবাইকে একসঙ্গে লড়াই করতে হবে’। 

 

গত মরশুমে কলকাতা লিগে ভাল ফর্মে ছিলেন না। তারপর ফিজিক্যাল ট্রেনার কার্লোস নোডারের হাতে পড়ে প্রভূত উন্নতি করেছিলেন কাশিম। অফ সিজনেও নিজেকে দারুণভাবে ফিট রেখেছেন। যা দেখে খুশি ইস্টবেঙ্গলের সহকারি কোকো এবং কার্লোস নোডার। বলেন, ‘‌ওর ফিটনেস দেখে আমরা খুব খুশি’‌।  কাশিম বলেন, ‘‌কোচ যেরকম বলেছিলেন, “যে চার্ট আমাকে দিয়েছিলেন, সেইমতো কাজ করেছি অফ সিজনে। শুরু থেকেই মাঠে নেমে পড়তে তৈরি আছি। বাকিটা কোচের উপর নির্ভর করছে। কোচ যা বলবেন তাই হবে।” এদিন ফিটনেস ট্রেনিংয় উপর জোর দেওয়া হয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *