Breaking News
Home / TRENDING / রায় ঘোষণার দিন বনগাঁ মামলার বিচারপতিকে বয়কট রাজ্যের আইনজীবীদের

রায় ঘোষণার দিন বনগাঁ মামলার বিচারপতিকে বয়কট রাজ্যের আইনজীবীদের

ওয়েব ডেস্ক:

বিচারপতি রাজনৈতিক মন্তব্য করছেন, এমন অভিযোগে কলকাতা হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাস বয়কটের সিদ্ধান্ত নিলেন রাজ্যের আইনজীবীরা। রাজ্যের তরফের আইনজীবীদের বক্তব্য, এই বিচারপতির কাছে তাঁরা সুবিচার আশা করেন না। এমনকী বিষয়টি জানিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়ে তাঁরা চিঠিও দিয়েছেন বলে জানান এদিন।

এদিকে আজ সোমবারই ফের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাসে বনগাঁ মামলার শুনানি হওয়ার কথা। এদিন বনগাঁ অনাস্থা মামলার রায় ঘোষণা হতে পারে। এর মধ্যেই রাজ্য সরকারি আইনজীবীরা জানিয়ে দিলেন, বনগাঁ মামলার রায় ঘোষণার সময়ে তাঁরা বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাসে থাকবেন না। বর্তমান বিচারপতিকে বয়কট করার স্পষ্ট বার্তা দেন তাঁরা।

প্রসঙ্গত, সোমবার কলকাতা হাইকোর্টে গঙ্গারামপুরের একটি মামলা চলছিল। বনগাঁর মতোই অনাস্থা নিয়ে মামলা। মামলা চলাকালীন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় রাজ্যের আইনজীবী ভাস্কর বৈশ্যকে প্রশ্ন করেন, “কেন এই ধরণের ঘটনা বারবার ঘটছে?” এই প্রশ্নের উত্তরে ভাস্কর বৈশ্য জানিয়ে দেন, “উই আর নট্ অ্যাটেন্ডিং দিস কোর্ট।” এরপরই এজলাস ছেড়ে বেরিয়ে যান রাজ্যের আইনজীবীরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *