ওয়েব ডেস্ক:
সফল উৎক্ষেপণ। সঠিক সময়ে মহাকাশে পাড়ি দিল চন্দ্রযান ২। আনন্দে করতালি দিয়ে উঠলেন ইসরোর বিজ্ঞানীরা। গোটা দেশের মুখে গর্বের হাসি। মানুষের চাঁদের মাটিতে পা রাখার ৫০ বছরটিকে এর থেকে ভালো ভাবে স্মরণ করা যেত না হয়তো। ভারতের এবারের চন্দ্রাভিযান যেন নিল আর্মস্ট্রংদের সেই অমর কীর্তিকে মহিমান্বিত করতেই বদ্ধপরিকর চিল। সোমবার ২২ জুলাই ঠিক দুপুর ২টো ৪৩ মিনিটে চন্দ্রযান-২ পাড়ি দিল চাঁদের পথে। ‘বাহুবলী’ উড়িয়ে নিয়ে গেল দ্বিতীয় চন্দ্রযানকে। ইসরো সূত্রে জানা গিয়েছে, জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভিয়েকল মার্ক ৩ রকেটে চড়ে চাঁদের পথে যাত্রা করেছে অত্যাধুনিক চন্দ্রযান। রবিবার সন্ধ্যা ৬টা ৪৩ মিনিট থেকেই যার লঞ্চের কাউন্টডাউন শুরু করে দিয়েচিল ইসরো।
প্রসঙ্গত, গোটা দুনিয়ে জানে, গত ১৫ তারিখ উৎক্ষেপণের কথা ছিল চন্দ্রযানের। উৎক্ষেপণের ঠিক ৫৬ মিনিট ২৪ সেকেন্ড আগে যান্ত্রিক ত্রুটি ধরা পরে রকেটে। রকেটের একটি ভাল্ব থেকে লিক হচ্ছিল হিলিয়াম। ঝুঁকি নেননি বিজ্ঞানীরা। ফলে বাতিল হয় উৎক্ষেপণ। এর পর যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় যান্ত্রিক ত্রুটি মেরামতের কাজ। অবশেষে অক্লান্ত কাজ করে ত্রুটি সারিয়ে তোলেন বিজ্ঞানী ও প্রযুক্তিবিদরা। শনিবার মহড়াও সম্পূর্ণ করে ইসরো। উত্ক্ষেপণের জন্য প্রস্তুত চন্দ্রযান, জানায় ইসরো।
সেই মতো আজ শ্রীহরিকোটা থেকে সফল উৎক্ষেপণ হল ঐতিহাসিক চন্দ্রযান ২-এর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news