ওয়েব ডেস্ক:
শহরে ভয়াবহ আগুন। আগুনের দাপটে বহুতলে আটকে কম করে ১০০ জন। এই ঘটনা দেশের বাণিজ্যনগরী মুম্বাইয়ের মুম্বইয়ের এমটিএনএল বিল্ডিংয়ে বিধ্বংসী আগুন লাগার ঘটনা ঘটেছে। সূত্রের খবর, অন্তত ১০০ কর্মী ভেতরে আটকে পড়েছেন।
মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রায় এই কেন্দ্রীয় সরকারি টেলিকম দফতরের বহুতল ভবনটি অবস্থিত। জানা গিয়েছে, ইতিমধ্যেই দমকলের ১৪টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে। একে একে উদ্ধার করা হচ্ছে আটকে পড়া কর্মীদের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news