Breaking News
Home / TRENDING / অনৈতিক কাজকর্ম বরদাস্ত করব না, সরকারি আইনজীবীদের কড়া বার্তা বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের

অনৈতিক কাজকর্ম বরদাস্ত করব না, সরকারি আইনজীবীদের কড়া বার্তা বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের

ওয়েব ডেস্ক:

সরকারি আইনজীবীদের ব্যবহারে ক্ষুদ্ধ বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় বললেন, আমাকে অপমান করা মানে হাইকোর্টের প্রধান বিচারপতির অপমান। সরকারি আইনজীবীদের ব্যবহারকে কড়া নিন্দা করলেন তিনি। সব মিলিয়ে বনগাঁ মামলায় সরকারি আইনজীবী-বিচারপতি সংঘাত তুঙ্গে উঠল। প্রসঙ্গত, এদিন সকালেই বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় এজলাস বয়কটের সিদ্ধান্ত নেন সরকারি আইনজীবীরা। এরপর হাইকোর্টে বনগাঁ মামলার শুনানির সময় সরকারি আইনজীবীদের উদ্দেশে আলাদা করে মন্তব্য করেন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়।

তিনি বলেন, “আমি একজন খারাপ বিচারপতি হতে পারি। কিন্তু আমি চেয়ারকে সম্মান করেছি। হাইকোর্টে যা দায়িত্ব দিয়েছিল পালন করার চেষ্টা করেছি। আপনারা চিঠি দিয়ে কী বলেছেন, আমি কি অবিচার করেছি? আপনাদের অনৈতিক কাজকর্ম বরদাস্ত করব না। আমি কাউকে ভয় পাইনা। কোন মামলা শুনব, তা প্রধান বিচারপতি ঠিক করে দিয়েছেন, কোনও সরকারি আইনজীবী ঠিক করেননি। প্রধান বিচারপতির পদকে সম্মান করুন। আমি যদি ঠিক ভুল নির্বিশেষে সরকারের সব সিদ্ধান্তে সহমত পোষণ করি, তাহলে তা অবিচার হবে।”

উল্লেখ্য, বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সরকারি আইনজীবীদের অভিযোগ, তিনি রাজনৈতিক মন্তব্য করছেন। বনগাঁ মামলায় এই বিচারপতির কাছে ন্যায় ও সুবিচার প্রত্যাশা করেন না বলে দাবি করেন তাঁরা। এবিষয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন বলেও জানান সরকারি আইনজীবীরা। এই ঘটনায় ক্ষুদ্ধ হন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *