Breaking News
Home / TRENDING / অসম ও বিহারের বন্যায় কাজ শুরু ভারত সেবাশ্রম সঙ্ঘের

অসম ও বিহারের বন্যায় কাজ শুরু ভারত সেবাশ্রম সঙ্ঘের

জয় ঘোষ।‌

অসম ও বিহারের বন্যা কবলিত বিস্তীর্ণ এলাকায় ত্রাণ শুরু করলো ভারত সেবাশ্রম সংঘ। সংঘের উদ্যোগে অসমের ধুবড়ি, গুয়াহাটির পান্ডু ও বরাক ভেলির শিলচর, করিমগঞ্জ সহ বিভিন্ন এলাকায় ও উত্তর বিহারের বিস্তীর্ণ বন্যা কবলিত হাজার হাজার মানুষকে ইতিমধ্যেই শুকনো খাবার দেওয়ার কাজ শুরু করেছে ভারত সেবাশ্রম সংঘ। সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাম্মানন্দ মহারাজ বলেন, “বিস্তীর্ণ এলাকায় জলস্তর এতটাই বিপদসীমার ওপর দিয়ে বইছে যে অনেক জায়গাতেই সংঘের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা এখনও ত্রাণ নিয়ে পৌঁছাতে পারেনি।” তিনি আরও বলেন “সংঘের কোচবিহার, শিলিগুড়ি সহ বিভিন্ন শাখা থেকে ইতিমধ্যেই সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা অসমে ও কলকাতা থেকে উত্তর বিহারে পৌঁছে গেছেন।”

এছাড়া উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন আশ্রম থেকেও ত্রাণ বিতরণের কাজ শুরু হয়েছে। তবে বর্তমানে মানুষদের উদ্ধার কাজের পাশাপাশি শুকনো খাবার, জলের প্যাকেট, বিস্কুট সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়া হচ্ছে।খুব শীঘ্রই তাদের মধ্যে রান্না করা খাবার বিতরণের কাজ শুরু হবে বলে তিনি জানান।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *