Breaking News
Home / TRENDING / বিপাকে শাসক, গঙ্গারামপুরে তৃণমূলের আনা অনাস্থাও বাতিল ঘোষণা করল হাইকোর্ট

বিপাকে শাসক, গঙ্গারামপুরে তৃণমূলের আনা অনাস্থাও বাতিল ঘোষণা করল হাইকোর্ট

ওয়েব ডেস্ক:

এবার গঙ্গারামপুর পুরসভার অনাস্থা বৈঠকও বাতিল হয়ে গেল। উল্লেখ্য, আগামীকালই ছিল বৈঠক। এদিন সমাপ্তি চট্টোপাধ্যায় নির্দেশ দেন, আগামীকালের বদলে অনাস্থা বৈঠক হবে ৫ অগাস্ট। এইসঙ্গে তাঁর নির্দেশ—ওই দিন ১৮ জন কাউন্সিলরকে পুলিশি নিরাপত্তা দিতে হবে।

প্রসঙ্গত, গঙ্গারামপুরে অস্থিরতা শুরু হয় বিপ্লব মিত্রর বিজেপিতে যোগদানের পর। এদিকে লোকসভা ভোটে খারাপ ফল হওয়ায় বিপ্লববাবুর ভাই তথা পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল।

১৮ ওয়ার্ডের গঙ্গারামপুর পুরসভায় ৮ জন কাউন্সিলরের সমর্থন রয়েছে প্রশান্তবাবুর পক্ষে। তাঁকে তৃণমূল বহিষ্কার করতেই শহর ছাড়েন বিপক্ষে থাকা ১০ কাউন্সিলর। গতকাল শহরে ফিরে রাতারাতি অনাস্থা বৈঠক ডাকেন তাঁরা। বৈঠকের দিন স্থির হয় ২৩ জুলাই। যদিও ১৬ জুলাই অনাস্থা বৈঠক ডেকেছিলেন প্রশান্ত মিত্র ও তাঁর অনুগামীরা। বিরোধী কাউন্সিলররা অনাস্থা ডাকতেই আদালতের দ্বারস্থ হন প্রশান্তবাবুরা।

সেই মামলার রায়ে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় জানান, ২৩ জুলাইয়ের অনাস্থা অবৈধ। অতএব, তা বাতিল ঘোষণা করা হল। এইসঙ্গে জানিয়ে দেন, অনাস্থা বৈঠক হবে আগামী ৫ অগাস্ট। সেই দিন পুরসভার ১৮ জন কাউন্সিলরকে পুলিশি নিরাপত্তা দিতে দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *