Breaking News
Home / TRENDING / শিক্ষকদের অনশনে নজর না দিয়ে অন্যায় করছে রাজ্য সরকার, অভিযোগ সোমেনর

শিক্ষকদের অনশনে নজর না দিয়ে অন্যায় করছে রাজ্য সরকার, অভিযোগ সোমেনর

সূর্য সরকার।

প্রাথমিক শিক্ষকদের অনশন মঞ্চে হাজির হয়ে তাদের দাবি দাওয়াকে যুক্তি সঙ্গত বলে আখ্যা দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। সোমবার এই অনশন কর্মসূচি ২৪০ ঘন্টা অতিক্রান্ত হল। সোমেন মিত্র বলেন, “অনশন মঞ্চে উপস্থিত আন্দোলনকারীরা চরম অরাজক পরিস্থিতির মধ্যে সময় অতিবাহিত করছেন। জল নেই, মহিলাদের জন্য শৌচাগারের ব্যবস্থা নেই। এর বিরুদ্ধে গর্জে উঠতে হবে। আন্দোলনকারী প্রাথমিক শিক্ষকদের পাশে গিয়ে দাঁড়াতে হবে গোটা সমাজকে।”

তিনি আরও বলেন, “আন্দোলনকারী প্রাথমিক শিক্ষকদের ন্যায্য দাবিগুলির প্রতি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সম্পূর্ণ সহমত ও সহানুভূতিশীল। সরকার শিক্ষকদের আন্দোলনে নজর না দিয়ে অন্যায় করছে।” আগামী দিনে প্রয়োজনে তিনি শিক্ষকদের পাশে থাকার আশ্বাস দেন। সোমেন মিত্র ছাড়াও তাঁর সঙ্গে অনশন মঞ্চে যান প্রাক্তন মন্ত্রী আব্দুস সাত্তার, জেলা কংগ্রেস সভাপতি তাপস মজুমদার, প্রদেশ কংগ্রেস নেতা তাতা ভট্টাচার্য সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *