ওয়েব ডেস:
চন্দ্রাযান-২-এর সফল উৎক্ষেপনের পর ইসরোর বিজ্ঞানী ও দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে লিখলেন, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রইলাম আমরা। বিজ্ঞানীদের পরাক্রম এবং ১৩০ কোটি দেশবাসীর ইচ্ছাশক্তি প্রকাশ পেল চন্দ্রযান-২-এর উৎক্ষেপণে। প্রত্যেক নাগরিকের আজ গর্বের দিন।
প্রধানমন্ত্রী আরও লেখেন, চাঁদের কুমেরু প্রান্তে অভিযান নামবে চন্দ্রযান, যা রীতিমতো অভিনব। দেশের তরুণ প্রজন্মকে বিজ্ঞান গবেষণায় উদ্বুদ্ধ করবে চন্দ্রযান-২।
প্রসঙ্গত, আজ নির্দিষ্ট সময়েই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে চাঁদের পথে পাড়ি দেয় ভারতের দ্বিতীয় চন্দ্রযান। ১৬ মিনিটের উড়ানের শেষে মহাকাশে নির্দিষ্ট কক্ষপথে চন্দ্রযানকে পৌঁছে দেয় রকেট বাহুবলী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news