প্রসেনজিৎ ধর:
কয়েকদিন আগে অসুস্থতার কারণে মুম্বইয়ের ব্রিচক্যান্ডি নামে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন অশোক সুরানা। নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, কয়েকদিন সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকব। কয়েকদিন বলে তিনি যে আর কোনো দিন সোশ্যাল মিডিয়াতে আসবেন না তা বুঝতে পারেনি তাঁর শুভানুধ্যায়ীরা। গতকাল সেই বেসরকারি নার্সিং হোমে শেষ নিশ্বাস ত্যাগ করেন অশোক সুরানা।
বাংলা টেলিভিশন জগতের অন্যতম প্রযোজক অশোক সুরানা। তিনি চ্যানেল হিন্দুস্তানে এক সাক্ষাৎকারে বলেছিলেন, পাঁচটা ছ’টা বিয়ে, শাশুড়ির সাথে বউ মার ঝগড়া, জামাই বাবুর সাথে শ্যালিকার অবৈধ সম্পর্ক দ্যাখাবো না। তাতে যদি চ্যানেল বন্ধ করে দিতে হয় বন্ধ করে দেবো। আজ সেই মানুষটির প্রয়াণে বাংলা টেলিভিশন জগতের অপূরণীয় ক্ষতি বলে মেনে নিচ্ছেন শিল্পীরা। আজ অশোক সুরানাকে শেষশদ্ধা জানাতে উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তি থেকে টালিগঞ্জের কলাকুশলীরা। শ্রদ্ধা জানান ইস্ট্রান ইন্ডিয়া মোশন পিকচার্স এন্ড কালচারাল কনফেডারেশনের সদস্য সুরঞ্জনা মিত্র, রাহুল বর্মন, বিকাশ ব্যানার্জি।
সুরঞ্জনা মিত্র বলেন, খুব ভালো মানুষ ছিলেন, আমি ব্যক্তিগত ভাবে বহুদিন ধরে চিনতাম, টেলিভিশন জগতে অনেক বড়ো ক্ষতি হয়ে গেল, সবাইকে নিয়ে চলতে ভালোবাসতেন। অগ্নিমিত্রা পাল বলেন, আমার সাথে কয়েকবার দ্যাখা হয়েছিল, খুব ভালো মনের মানুষ ছিলেন। আমাদের সংগঠনের পক্ষ থেকে ওনার আত্মার শান্তি কামনা করি। তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় কেওড়াতলা শ্মশানে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news