Breaking News
Home / হেড লাইন্স (page 344)

হেড লাইন্স

বিভ্রান্তি বাড়িয়ে ‘এডুকেশনাল ফেস্টিভ্যালে’র ঘোষণা শিক্ষামন্ত্রীর

নীল রায়। সরস্বতী পুজোর দিনই ‘এডুকেশনাল ফেস্টিভ্যালে’র আয়োজনের কথা ঘোষণা করে বিভ্রান্তি ছড়ালেন স্বয়ং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterji)। মঙ্গলবার রাতে আচমকাই নিজের নাকতলার বাসভবনে সাংবাদিক বৈঠক ডাকেন তিনি। সেখানেই পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন, এদিন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈঠকে বসেছিলেন। সেখানেই স্থির …

আরও পড়ুন »

‘বিজেপি বাঁচাও’, খড়গপুরে প্রেমচাঁদের বিরুদ্ধে প্রার্থী হতে পারে প্রদীপ

ভাস্কর মান্না: প্রার্থী ঘোষণা হওয়ার পরও খড়গপুর সদর বিধানসভা উপনির্বাচন নিয়ে বিজেপির গোষ্ঠী কোন্দল অব্যাহত। প্রেমচাঁদ ঝায়ের বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন এলাকারই বিজেপির পুরোনো কর্মী হিসেবে পরিচিত প্রদীপ পট্টনায়েক।    ‘বিজেপি বাঁচাও’ নাম দিয়ে প্রেমচাঁদের বিরুদ্ধে লড়াই করতে ইচ্ছুক প্রদীপ। প্রদীপবাবুর মতে, প্রেমচাঁদের বিরুদ্ধে এলাকায় একাধিক অভিযোগ …

আরও পড়ুন »

গুরুদাশ দাশগুপ্তর স্মরণসভার জন্য মহাজাতি সদনের ভাড়া মুকুব করল রাজ্য সরকার

সূর্য সরকার। প্রয়াত সিপিআই নেতা গুরুদাস দাশগুপ্তর স্মরণসভার জন্য মহাজাতি সদনের ভাড়া মুকুব করল রাজ্য সরকার। মঙ্গলবার সিপিআইয়ের তরফের প্রতিনিধিদল মহাজাতি সদন ভাড়া নিতে যায়। আগামী ৯ নভেম্বর গুরুদাস দাশগুপ্ত (Gurudas Dasgupta) স্মরণসভা। খবর পৌঁছায় খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে। মহাজাতি সদনের অছি পরিষদের চেয়ারম্যান খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জ্যোতিপ্রিয় মল্লিক মারফৎ …

আরও পড়ুন »

২০২০ সালে সরকারি কর্মচারীদের রেকর্ড ছুটির ঘোষণা রাজ্যের

সূর্য সরকার। আগামী বছরের রাজ্য সরকারি ছুটির বিজ্ঞপ্তি জারি হয়ে গেল। মঙ্গলবার নবান্ন (Nabbana) থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২০ রাজ্য সরকারের কর্মচারীরা মোট ৪৩ দিন ছুটি পাবেন। সপ্তাহ শেষের ছুটি ছাড়াও অতিরিক্ত এই ৪৩ দিন ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। আগামী বছর দুর্গাপুজোর ছুটি বেড়েছে আরও একদিন। এবছর ১৪ দিন …

আরও পড়ুন »

ভারতীয় শিখ পুণ্যার্থীদের অভ্যর্থনায় কর্তারপুর গান প্রকাশ করল পাকিস্তান

ওয়েব ডেস্ক: জম্মু-কাশ্মীর সীমান্তে যখন গরম হাওয়া তখন ভারতীয় শিখ পুণ্যার্থীদের অভ্যর্থনা জানাতে প্রস্তুত পাকিস্তানে। সোমবার শিখ পুণ্যার্থীদের অভ্যর্থনায় কর্তারপুর গান প্রকাশ করল পাকিস্তান। উল্লেখ্য, কয়েকদিন আগেই কর্তারপুর কমপ্লেক্সের রাতের আলো ঝলমলে ছবি টুইট করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। প্রসঙ্গত, আগামী ৯ নভেম্বর সূচনা হবে ঐতিহাসিক কর্তারপুর করিডোরের। একই দিনে …

আরও পড়ুন »

কর্মীদের সপ্তাহে ৩ দিন ছুটি, তবু মাইক্রোসফট জাপানের উৎপাদন বাড়ল ৪০%

ওয়েব ডেস্ক: সপ্তাহে ৩ দিন ছুটি, তাও উৎপাদন বাড়ল ৪০%। এই কাণ্ড ঘটিয়ে দেখালো মাইক্রোসফট জাপান। পৃথিবী বিখ্যাত এই কম্পিউটার তথসহ নির্মাণ সংস্থার জাপানের শাখা দেখিয়ে দিল কাজের সময় বা পরিমাণ নয়, কাজের মেধাই উৎপাদন বৃদ্ধির অন্যতম চাবিকাঠি। প্রসঙ্গত, গত অগাস্টে পরীক্ষামূলক ভাবে সপ্তাহে ৩ দিন ছুটি চালু করে সংস্থাটি। …

আরও পড়ুন »

দলীয় গোষ্ঠী দ্বন্দ্বে মুর্শিদাবাদে আক্রান্ত তৃণমূল নেতা

নীল রায়। মুর্শিদাবাদ (Murshidabad) জেলায় তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব বেড়েই চলেছে। আবারও পারস্পরিক দ্বন্দ্বে আক্রান্ত হলেন আরও এক তৃণমূল (TMC) নেতা। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে ডোমকলের জুড়ানপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জখম তৃণমূল নেতার নাম সফিকুল ইসলাম, তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তিনি জুড়ানপুরে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী। বোমার আঘাতে গুরুতর …

আরও পড়ুন »

গতবার মুখ খুলেছিলেন, এবার মমতার ফেস্টিভাল প্রাঙ্গণ থেকে বাদ পড়ল অনীকের ছবি

নিজস্ব সংবাদদাতা: অনীক দত্ত ও কলকাতা চলচ্চিত্র উৎসব বিতর্ক এবারও। তবে নয়া মোড়কে। ২৫তম কলকাতা চলচ্চিত্র উৎসবে বেঙ্গলি প্যানোরমা বিভাগে তালিকাভুক্ত হয়েও অনীক দত্ত পরিচালিত ছবি ‘বরুণবাবুর বন্ধু’র জায়গা হল না মূল উৎসব প্রাঙ্গণে। অর্থাৎ কিনা নন্দন চত্ত্বরের হলগুলিতে দেখানো হচ্ছে না অনীকের ছবি। সেটিকে ঠেলে দেওয়া হয়েছে সল্টলেকের রবীন্দ্র …

আরও পড়ুন »

৭০০০ কোটি টাকা ব্যাঙ্ক প্রতারণা মামলায় দেশের ১৬৯টি জায়গায় তল্লাশি চালাল সিবিআই

নিজস্ব প্রতিবেদন:   ৭০০০ কোটি টাকা ব্যাঙ্ক প্রতারণা মামলায় আজ দেশের ১৬৯ টি জায়গায় অভিযান চালাল সিবিআইয়ের দল। ব্যাঙ্ক প্রতারণায় এখনও পর্যন্ত ৩৫টি মামলা দায়ের করেছে সিবিআই। সেই মামলায় কারা জড়িত রয়েছে, সেই প্রসঙ্গে এখনও জানায়নি সিবিআই।    দেশের সরকারি ও বেসরকারি মিলে প্রায় ১৫ টি ব্যাঙ্কের দুর্নীতি সামনে এসেছে। …

আরও পড়ুন »

পথ দুর্ঘটনায় আহত ধুপগুড়ির তৃণমূল বিধায়ক

সূর্য সরকার। পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন ধূপগুড়ি তৃনমূল (TMC) বিধায়ক মিতালি রায়। মঙ্গলবার সকালে ঘটা দুর্ঘটনায় আহত হন তাঁর গাড়ির চালক ও নিরাপত্তারক্ষী। আহতদের নিয়ে যাওয়া হয়েছে শিলিগুড়িতে। ঘটনায় জোর চাঞ্চল্য ধূপগুড়ি স্টেশন পাড়া এলাকায়। দলীয় ও পরিবার সুত্রে জানা গিয়েছে, সোমবার রাতে ধূপগুড়ি ঝাড় মাগুরমারি এলাকায় “দিদিকে বলো” …

আরও পড়ুন »

“গরুর দুধে সোনা!” দিলীপের মন্তব্যে কটাক্ষ সুব্রতর

সূর্য সরকার। “গরুর দুধে সোনা আছে!” রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) এমন আজব মন্তব্যের পাল্টা কটাক্ষ রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherji)। মঙ্গলবার এক প্রশ্নের উত্তরে তিনি বলেন “রাজনীতি করতে এসে কোনওদিনও ভাবিনি এই ধরনের প্রশ্নের উত্তর দিতে হবে।” সুব্রত আরও বলেন “মানুষ দেখছে এরা কারা। মানুষই …

আরও পড়ুন »

৪ ডিসেম্বর অবধি গ্রেফতার করা যাবে না মুকুল রায়কে ! স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট

নীল রায়। রেল প্রতারণা মামলায় বিজেপি (BJP) নেতা মুকুল রায়কে স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানিতে বিচারপতি শহিদুল্লাহ মুন্সি ও বিচারপতি শুভাশিস দাশগুপ্তের ডিভিশন বেঞ্চ জানিয়েছেন, আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত মুকুল রায়কে গ্রেফতার করা যাবে না। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য্য করা হয়েছে …

আরও পড়ুন »

গরু মাংস খেলে, কুকুরের মাংস খাও! প্রকাশ্য জনসভায় ফের বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের

নিজস্ব প্রতিনিধি:   ফের বিতর্কিত মন্তব্য করে বিতর্কে জড়ালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার বর্ধমানের রায়না বাজার এলাকার একটি জনসভায় দিলীপ ঘোষ বলেন, “আমাদের দেশের শিক্ষিত, বুদ্ধিমান লোকেরা কলকাতার রাস্তায় দাঁড়িয়ে গরু মাংস খায়। আমি বলব কুকুরের মাংসও খাও। শরীর ভালো থাকবে। জন্তু-জানোয়ার যা পছন্দ হয় খাও। কিন্তু রাস্তায় …

আরও পড়ুন »

ছট পুজোয় রবীন্দ্র সরোবরের দূষণের দায় বিজেপির ওপর চাপাতে প্রচার তৃণমূলের

নীল রায়। ছট পুজোয় রবীন্দ্র সরোবরে (Rabindra Sadan) ঘটে যাওয়া ঘটনার দায় বিজেপি (BJP) তথা আরএসএসের (RSS) ওপর চাপাতে মরিয়া তৃণমূল (TMC) নেতৃত্ব। শনিবার ভোরে কলকাতার বসবাসকারী বিহার ও উত্তরপ্রদেশের বাসিন্দারা ছট পুজোর জন্য রবীন্দ্র সরোবরের গেট ভেঙে সেখানকার জলাশয় ব্যবহার করে ধর্মীয় রীতিনীতি পালন করেন। যা ‘গ্রীন ট্রাইব্যুনালে’র নির্দেশ …

আরও পড়ুন »

এবার থেকে অনলাইনে টিকিটের ক্ষেত্রে বিশেষ ছাড় দিতে চলেছে রেল

নিজস্ব প্রতিবেদন:     এবার থেকে অনলাইনে টিকিট কাটলে ৫০ শতাংশ পর্যন্ত সার্ভিস চার্জ ছাড় হতে পারে যাত্রীদের। রেল সূত্রে খবর, অনলাইনে ইউপিআই-এর মাধ্যমে টিকিট কাটলে আইআরসিটিসির সার্ভিস চার্জ ৫০ শতাংশ ছাড় মিলবে। নতুন নিয়ম অনুযায়ী, ইউপিআই ব্যবহারকারীদের সার্ভিস চার্জ ৩০ টাকা হলে দিতে হবে ২০ টাকা। আবার স্লিপার ক্লাসের ক্ষেত্রে …

আরও পড়ুন »

তিন গুণ হারে বাড়ছে সমুদ্রের জল, তলিয়ে যেতে পারে বাণিজ্য নগরী মুম্বই!

নিজস্ব প্রতিবেদন:   জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর জলস্তর ক্রমশ বাড়ছে। ফলে আগামীদিনে বিশ্বের অনেক জায়গা জলের নীচে চলে যাবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। এই চিন্তার কথা জানিয়ে ভারত সহ কিছু দেশকে সতর্ক করলেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তেরিও  গুতেরেস। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রের জল স্বাভাবিকের থেকে ক্রমশ বাড়ছে। ভারত, জাপান, …

আরও পড়ুন »