Breaking News
Home / TRENDING / ৭০০০ কোটি টাকা ব্যাঙ্ক প্রতারণা মামলায় দেশের ১৬৯টি জায়গায় তল্লাশি চালাল সিবিআই

৭০০০ কোটি টাকা ব্যাঙ্ক প্রতারণা মামলায় দেশের ১৬৯টি জায়গায় তল্লাশি চালাল সিবিআই

নিজস্ব প্রতিবেদন:

 

৭০০০ কোটি টাকা ব্যাঙ্ক প্রতারণা মামলায় আজ দেশের ১৬৯ টি জায়গায় অভিযান চালাল সিবিআইয়ের দল। ব্যাঙ্ক প্রতারণায় এখনও পর্যন্ত ৩৫টি মামলা দায়ের করেছে সিবিআই। সেই মামলায় কারা জড়িত রয়েছে, সেই প্রসঙ্গে এখনও জানায়নি সিবিআই। 

 

দেশের সরকারি ও বেসরকারি মিলে প্রায় ১৫ টি ব্যাঙ্কের দুর্নীতি সামনে এসেছে। এই প্রতারিত ব্যাঙ্কগুলির তালিকায় রয়েছে এসবিআই, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, অন্ধ্র ব্যাঙ্ক, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স, ইন্ডিয়ান ওভারসীজ ব্যাঙ্ক, এলাহাবাদ ব্যাঙ্ক,  কানাড়া ব্যাঙ্ক, দেনা ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আইডিবিআই ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা ও ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র। 

 

এই ব্যাঙ্ক প্রতারণা মামলার তদন্ত করতে মঙ্গলবার সিবিআইয়ের দল দিল্লি, গুরুগ্রাম, চন্ডীগড়, দেহরাদুন, নয়ডা, বারাণসী, মুম্বই, থানে, অমৃতসর, বেঙ্গালুরু, চেন্নাই, মাদুরাই, আহমেদাবাদ, ভোপাল, কানপুর, গাজীয়াবাদ, কলকাতা, পটনা সহ আরও বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালায়। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *