Breaking News
Home / TRENDING / ২০২০ সালে সরকারি কর্মচারীদের রেকর্ড ছুটির ঘোষণা রাজ্যের

২০২০ সালে সরকারি কর্মচারীদের রেকর্ড ছুটির ঘোষণা রাজ্যের

সূর্য সরকার।

আগামী বছরের রাজ্য সরকারি ছুটির বিজ্ঞপ্তি জারি হয়ে গেল। মঙ্গলবার নবান্ন (Nabbana) থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২০ রাজ্য সরকারের কর্মচারীরা মোট ৪৩ দিন ছুটি পাবেন। সপ্তাহ শেষের ছুটি ছাড়াও অতিরিক্ত এই ৪৩ দিন ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। আগামী বছর দুর্গাপুজোর ছুটি বেড়েছে আরও একদিন। এবছর ১৪ দিন দুর্গাপুজোর ছুটি ছিল। সেখানে আগামী বছর হবে ১৫ দিন। তৃতীয়া থেকেই পুজোর ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার কর্মচারিদের মহার্ঘ্য ভাতা দিতে না পারলেও, উদারহস্তে ছুটির ঘোষণা করে মন পেতে চেয়েছে তাদের। কবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা এক বছরে এত ছুটি পেয়েছেন তা মনে করতে পারছেন না অনেক প্রাক্তন প্রশাসনিক কর্তা। সম্ভবত এক বছরে এত ছুটি দিয়ে নজির ঘটাতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার।

শুধু পুজোর ছুটি নয়, শনি রবি মিলিয়ে সারা বছর ধরে অতিরিক্ত ছুটি উপভোগ করতে পারবেন সরকারি কর্মীরা। আগামী ৩০ জানুয়ারি বৃহস্পতিবার সরস্বতী পুজো, ৩১ তারিখ অতিরিক্ত ছুটি দেওয়া হয়েছে। শনি রবিবারের ছুটি যুক্ত করলে সরস্বতী পুজোর ছুটির মেয়াদ চারদিনের। ফেব্রুয়ারি মাসের ২১ তারিখে শিবরাত্রি, শুক্রবার শিবরাত্রির ছুটির সঙ্গে শনি ও রবিবারে ছুটি মিলিয়ে দিলে আরও তিন দিনের ছুটি পাওয়া যাবে।

দোল ৯ মার্চ সোমবার। পরের দিনটাও হোলির জন্য সরকারি ছুটি রয়েছে ক্যালেন্ডারে। আগের শনি-রবি ধরলে সেই সময়েও চারদিনের লম্বা ছুটি মিলবে। ১ মে শুক্রবার ছুটির সঙ্গে শনি-রবি মিলিয়ে দিলে তিন দিনের ছুটি। ৭ মে বুদ্ধপূর্ণিমা, ৮ মে রবীন্দ্রজয়ন্তী বৃহস্পতি ও শুক্রবার। সঙ্গে রয়েছে শনি ও রবিবার ছুটি। ২৫ মে সোমবার ইদ-উল-ফিতর। পরের দিনেও ছুটি। শনি-রবি মিলিয়ে সেও চার দিনের। ছুটির মাস অক্টোবর। গান্ধী জয়ন্তী শুক্রবার। সঙ্গে জুড়ে নেওয়াই যাবে শনি আর রবিকে।

১৯ অক্টোবর থেকে পুজোর ছুটি শুরু। সেদিন সোমবার। অর্থাৎ তার আগের দু’দিন শনি, রবিও ছুটি। ছুটি শেষ হচ্ছে ৩০ অক্টোবর। সেদিন আবার শুক্রবার। তার মানে, পরের দু’দিনও ছুটি।ফতেয়া-দোয়াজ-দহম অবধি ছুটিও এর মধ্যে ঢুকে পড়েছে। আবার কালীপুজো ও ভাইফোঁটার ছুটি শুরু ১৬ নভেম্বর থেকে। সেদিন সোমবার। হিসাবমতো তার আগের দু’দিনও ছুটি। এই ছুটি শেষ হচ্ছে ২০ নভেম্বর। সেদিন আবার শুক্রবার। অর্থাৎ পরের দু’দিনও মিলবে ছুটি। অর্থাৎ বছর ভর ছুটির আনন্দ নেবেন সরকারি কর্মচারীরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *