Breaking News
Home / TRENDING / কর্মীদের সপ্তাহে ৩ দিন ছুটি, তবু মাইক্রোসফট জাপানের উৎপাদন বাড়ল ৪০%

কর্মীদের সপ্তাহে ৩ দিন ছুটি, তবু মাইক্রোসফট জাপানের উৎপাদন বাড়ল ৪০%

ওয়েব ডেস্ক:

সপ্তাহে ৩ দিন ছুটি, তাও উৎপাদন বাড়ল ৪০%। এই কাণ্ড ঘটিয়ে দেখালো মাইক্রোসফট জাপান। পৃথিবী বিখ্যাত এই কম্পিউটার তথসহ নির্মাণ সংস্থার জাপানের শাখা দেখিয়ে দিল কাজের সময় বা পরিমাণ নয়, কাজের মেধাই উৎপাদন বৃদ্ধির অন্যতম চাবিকাঠি।

প্রসঙ্গত, গত অগাস্টে পরীক্ষামূলক ভাবে সপ্তাহে ৩ দিন ছুটি চালু করে সংস্থাটি। শনি আর রবিবারের সঙ্গে শুক্রবারও প্রায় ২,৩০০ কর্মীকে ছুটি দেওয়া হয়। আশঙ্কা করা হচ্ছিল এর ফলে মুখ থুবড়ে পড়বে মাইক্রোসফট জাপানের উৎপাদন। কিন্তু হাতেনাতে মিলল অপ্রত্যাশিত ফল! দেখা গেল, উলটে উৎপাদন বেড়ে গিয়েছে প্রায় ৪০ শতাংশ। অন্যদিকে অতিরিক্ত একদিন অফিস বন্ধ থাকায় বিভিন্ন খাতে খরচ কমেছে ২৩ শতাংশ।

উল্লেখ্য, মাইক্রোসফট জাপান অগাস্ট মাসে কর্মসংস্কার প্রকল্পের অংশ হিসেবে পরীক্ষামূলক ভাবে এক মাসের জন্য সপ্তাহে ৩ দিন ছুটি চালু করে। যার নাম দেওয়া হয়েছিল ‘ওয়ার্ক-লাইফ চয়েস চ্যালেঞ্জ সামার-২০১৯’।

স্বভাবতই এই প্রকল্প নিয়ে সংস্থার অনেকের সংশয় ছিল। তাঁরা মনে করেছিলেন, এই সিদ্ধান্তে ক্ষতি হবে সংস্থার উৎপাদন ব্যবস্থার। কিন্তু এক মাস পর হিসাব করে দেখা গেল, কর্মীদের সপ্তাহে তিন দিন করে ছুটি দেওয়া সত্ত্বেও সংস্থার উৎপাদন বেড়ে গিয়েছে ৩৯.৯ শতাংশ। শুধু তাই নয়, অতিরিক্ত ছুটি নেওয়ার সংস্থার খরচ কমে গিয়েছে প্রায় ২৫.৪ শতাংশ। এছাড়াও ওই একমাসে বিদ্যুতের খরচও কমেছে প্রায় ২৩ শতাংশ।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, এই একমাসে কর্মীদের তিন দিন ছুটি দেওয়া ছাড়াও সংক্ষিপ্ত করা হয়েছিল মিটিং। অধিকাংশ জরুরি মিটিং সারা হয় ভিডিও কনফারেন্সে। ‘ওয়ার্ক-লাইফ চয়েস চ্যালেঞ্জ সামার-২০১৯’ প্রকল্পের সাফল্যের পর আগামী বছরেও এই কর্মসূচি পালনের কথা ভাবছে Microsoft জাপান।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *