সূর্য সরকার।
প্রয়াত সিপিআই নেতা গুরুদাস দাশগুপ্তর স্মরণসভার জন্য মহাজাতি সদনের ভাড়া মুকুব করল রাজ্য সরকার। মঙ্গলবার সিপিআইয়ের তরফের প্রতিনিধিদল মহাজাতি সদন ভাড়া নিতে যায়। আগামী ৯ নভেম্বর গুরুদাস দাশগুপ্ত (Gurudas Dasgupta) স্মরণসভা। খবর পৌঁছায় খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে। মহাজাতি সদনের অছি পরিষদের চেয়ারম্যান খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জ্যোতিপ্রিয় মল্লিক মারফৎ খবর পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী জানিয়ে দেন যে গুরুদাস দাশগুপ্ত মত মানুষের স্মরণসভার জন্য রাজ্য সরকার একটি পয়সাও নেবে না।
সিপিআইয়ের (CPI) তরফে বলা হয়েছিল দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই স্মরণসভার জন্য তারা হল ভাড়া নিতে চান। কিন্তু রাজ্য সরকার জানিয়ে দিয়েছে কোনও সময়সীমার প্রয়োজনীয়তা নেই। যতক্ষণ খুশি তারা স্মরণসভার অনুষ্ঠান চালাতে পারেন। গত ৩১ অক্টোবর নিজের চেতলার বাসভবনে প্রয়াত হন এই প্রাক্তন সাংসদ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news