Breaking News
Home / TRENDING / “গরুর দুধে সোনা!” দিলীপের মন্তব্যে কটাক্ষ সুব্রতর

“গরুর দুধে সোনা!” দিলীপের মন্তব্যে কটাক্ষ সুব্রতর

সূর্য সরকার।

“গরুর দুধে সোনা আছে!” রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) এমন আজব মন্তব্যের পাল্টা কটাক্ষ রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherji)। মঙ্গলবার এক প্রশ্নের উত্তরে তিনি বলেন “রাজনীতি করতে এসে কোনওদিনও ভাবিনি এই ধরনের প্রশ্নের উত্তর দিতে হবে।” সুব্রত আরও বলেন “মানুষ দেখছে এরা কারা। মানুষই বিচার করবে।” সোমবার বর্ধমানের এক অনুষ্ঠানে গিয়ে গরু নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বিজেপি (BJP) রাজ্য সভাপতি। তিনি বলেন, “গরুর দুধে সোনা থাকে। তাই হলুদ দেখতে হয়।” পাশাপাশি, তাঁর দাবি, বিদেশি গরুকে আন্টি বলা উচিত তার কারণ দেশীয় গরুকে সবাই মা বলে ডাকে। তাই বিদেশি গরু হাম্বা হাম্বা ডাকে না। তাই সে আন্টি। দিলীপ ঘোষের এই ধরনের মন্তব্যে বিতর্ক ছড়িয়েছে সবক্ষেত্রেই।

সংবাদমাধ্যম থেকে শুরু করে সোশ্যাল নেটওয়ার্কিং, সব জায়গাতেই তির্যক মন্তব্য শুনতে হচ্ছে বিজেপি রাজ্য সভাপতিকে। সুব্রত মুখোপাধ্যায় বলেন, “এদের এসব বক্তব্যের পাল্টা উত্তর দিতেও আমার রুচিতে বাধে।” পাশাপাশি, কাশ্মীর নিয়েও দিলীপ ঘোষের বক্তব্য ছিল যে রাজ্য সরকার রাজনীতি করছে। কাশ্মীর থেকে বাঙালীদের ফিরিয়ে আনার ক্ষেত্রে রাজনীতি দেখেছিলেন বিজেপির খড়্গপুরের সাংসদ। সুব্রত মুখোপাধ্যায়ের ব্যাখ্যা, “রাজনীতি নয়। প্রত্যেক সরকারের এটা একটা নৈতিক দায়িত্ব। যারা সেখানে অত্যাচারিত তাদেরকে রেস্কিউ করেছে রাজ্য সরকার।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *