Breaking News
Home / হেড লাইন্স (page 342)

হেড লাইন্স

অযোধ্যা নিয়ে শান্তি বজায় রাখতে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

নিজস্ব প্রতিবেদন:   আর কিছু ক্ষনের মধ্যেই ২০০ বছর ধরে চলা বিতর্কিত অযোধ্যা মামলার রায় ঘোষণা হয়ে যাবে। ইতিমধ্যে জেড প্লাস নিরাপত্তা নিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছেছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। সকাল ১০:৩০ মিনিট নাগাদ প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ অযোধ্যা মামলার রায় ঘোষণা করবেন। পুরো আদালত নিরাপত্তায় মুড়ে …

আরও পড়ুন »

গত ২৭ বছরে অযোধ্যার বিতর্কিত স্থানে পা রাখেননি কোনো বড় নেতাই, কারণ জেনে নিন

নিজস্ব প্রতিবেদন:   ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের পর থেকে আজ পর্যন্ত কোনো বড় নেতাই রামলালা দর্শন করতে যাননি। বিতর্কিত এই স্থান থেকে দূরেই রয়েছেন দেশের প্রধান রাজনৈতিক দলের নেতারা। গত ২৭ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুলায়ম সিংহ যাদব, মায়াবতী, রাহুল গাঁধী, প্রিয়াঙ্কা গাঁধী ও অখিলেশ যাদবের মতো নেতারা রামলালা …

আরও পড়ুন »

আর কিছু ক্ষনের মধ্যেই অযোধ্যার রায়, উত্তরপ্রদেশ সহ কিছু রাজ্যে বন্ধ স্কুল, কলেজ, ইন্টারনেট

নিজস্ব প্রতিবেদন:   আজ অযোধ্যা মামলার রায় ঘোষণা করবেন প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির সাংগঠনিক বেঞ্চ। সংবাদ সংস্থা সূত্রে খবর, সকাল ১০:৩০ মিনিট থেকে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ রায় ঘোষণা করতে পারেন। এর আগে ৬ আগস্ট থেকে ১৬ অক্টোবর পর্যন্ত, ৪০ দিন ধরে এই মামলার শুনানি হয়েছে। হিন্দু …

আরও পড়ুন »

চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে হাজির শোভন-বৈশাখী, তৃণমূলে ফেরার ইঙ্গিত আরও স্পষ্ট

নীল রায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) থেকে ভাইফোঁটা নিয়ে আসার পর এবার সরকারি অনুষ্ঠানে দেখা গেল শোভন-বৈশাখীকে ! শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ২৫তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে হাজির ছিলেন কলকাতার প্রাক্তন মেয়র ও তাঁর বান্ধবী। রাজনৈতিক মহলের মতে, শোভন চট্টোপাধ্যায় (Shovan Chatterji) যে আবার স্বমহিমায় তৃণমূলে …

আরও পড়ুন »

ক্রমশ শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে বুলবুল, কন্ট্রোল রুম করে নজরদারি নবান্নের

সূর্য সরকার। বুলবুল (Bulbul) ঘূর্ণিঝড় প্রতিনিয়ত ভয়ঙ্কর থেকে  অতি ভয়ঙ্কর আকার ধারন করছে। পারাদ্বীপ থেকে ২৬০ কিলোমিটার, এবং কলকাতা থেকে ৫০০ কিলোমিটার,সাগর থেকে ৩৯০ কিলোমিটার দূরে রয়েছে বুলবুল। অতি ভয়ঙ্কর এই  ঘূর্ণিঝড় বাড়াল তার গতিবেগ, ১৭৫ কিলোমিটার/ ঘণ্টায়। এখনও পর্যন্ত যা চিত্র তাতে ১০ নভেম্বর খুব ভোরে বাংলাদেশের (Bangladesh) খেপুপাড়া …

আরও পড়ুন »

আগামীকাল সুপ্রিম কোর্টে অযোধ্যা মামলার রায়

সূর্য সরকার। আগামীকাল সকাল সাড়ে দশটায় অযোধ্যা মামলার রায় ঘোষণা হতে পারে। সুপ্রিম কোর্টের (Supreme Court) সাংবিধানিক বেঞ্চে অযোধ্যা মামলার রায় ঘোষণা করবে। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সমস্ত রাজ‍্য সরকারকে নিরাপত্তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কড়া নিরাপত্তার ঘেরাটোপে অযোধ্যা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) থেকে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata …

আরও পড়ুন »

ডিজিটাল পরিষেবা আরও উন্নত করতে, কলকাতায় উদ্বোধন হল ‘কনভার্জএক্স’ এর নতুন সিরিজ

ভাস্কর মান্না: আজকের দিনে ডিজিটাল দুনিয়ায় ব্যবসার জন্য উচ্চ মানের ব্যান্ডউইথ সংযোগ এবং নিরাপত্তা বা সুরক্ষা ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তার জন্য রাখা দরকার উন্নত মানের কাঠামোগত কেবলিং ব্যবস্থা। বিভিন্ন ধরনের সংগঠন যেমন হাসপাতাল, স্কুল, কলেজ, ব্যাঙ্ক ও কর্পোরেট পার্ক সহ আরও অনেক জায়গায় দরকার ত্রুটিমুক্ত কেবলিং ইন্টারনেট পরিষেবা। এবার …

আরও পড়ুন »

“রাজ্যপাল বিজেপির লোক !” মুখ্যমন্ত্রীর মন্তব্যের তীব্র সমালোচনায় মান্নান

নীল রায়। রাজ্যপাল জগদীপ ধনখড়কে বিজেপির লোক বলে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই মন্তব্যের তীব্র সমালোচনা করে রাজ্যপালের পাশে দাঁড়ালেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান (Abdul Mannan)। শুক্রবার বিধানসভায় এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি বলেন, “রাজ্যপালের বিরুদ্ধে এমন মন্তব্য করা একজন মুখ্যমন্ত্রীকে মানায় না। কিন্তু, মুখ্যমন্ত্রী কাউকে …

আরও পড়ুন »

ভাটপাড়া পৌরসভা দখলে রাখতে আসরে নামলেন অর্জুন সিং

সূর্য সরকার। ভাটপাড়া পৌরসভা ধরে রাখতে আসরে নামলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। শুক্রবার সকালে ভাটপাড়া পৌরসভার বিজেপি প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে যান তিনি। সঙ্গে ছিলেন ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান সোমনাথ তালুকদার। উল্লেখ্য, দিন কয়েক আগেই ভাটপাড়া পুরসভার তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া ১২ জন কাউন্সিলর আবার তৃণমূলে ফিরেছেন। …

আরও পড়ুন »

জনতার দরবার বসিয়ে মুখ্যমন্ত্রীর ভৎসনার মুখে মন্ত্রী শ্যামল সাঁতরা

নীল রায়।‌ ‘জনতার দরবারে’ যাওয়ায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে তীব্র ভৎসনা মুখে পড়লেন মন্ত্রী শ্যামল সাঁতরা। বৃহস্পতিবার তৃণমূল ভবনে আয়োজিত বিধায়ক সাংসদদের সঙ্গে বৈঠকে কোতুলপুরের বিধায়ককে নেত্রীর রোষানলে পড়তে হয়। সূত্রের খবর বৈঠকেই মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় মন্ত্রীকে তাঁর কার্যকলাপের জন্য ব্যাপক বকাঝকা করেন। জানা গিয়েছে, ‘দিদিকে বলো’-কে সামনে …

আরও পড়ুন »

দুঃস্থদের পাশে দাঁড়িয়ে হোপ ফাউন্ডেশনে হলিউড তারকা, সঙ্গে অনীক দত্ত

ভাস্কর মান্না: দারিদ্র্যতা ক্রমশ গ্রাস করছে মানুষের বুদ্ধি, বৃত্তি ও সত্তাকে। ভারতের মতো উন্নয়নশীল দেশে খাদ্য, বাসস্থান ও শিক্ষার জন্য প্রতিনিয়ত মানুষ সংগ্রাম করে চলেছে। শিশু শ্রমের বিরুদ্ধে আইন থাকলেও একটু লক্ষ্য করলে দেখা যায়, হোটেল রেঁস্তোরা বা চায়ের দোকানে কাজ করছে কোনো দরিদ্র শিশু। প্রয়োজনীয় শিক্ষা টুকুও তারা অর্জন …

আরও পড়ুন »

নোটবন্দীর তৃতীয় বর্ষপূর্তিতে মোদী সরকারকে আক্রমণ মমতার

নীল রায়। নোটবন্দীর তৃতীয় বর্ষপূর্তিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও আক্রমণ করলেন কেন্দ্রের নরেন্দ্র মোদীর (Narendra Modi) সরকারকে। শুক্রবার সকালে পরপর দুটি টুইট করে ডিমানিটাইজেশনের (Demonization) বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। প্রথম টুইটে মমতা লেখেন, “২০১৬ সালে আজকের দিনে নোটবন্দি চালু করা হয়। ঘোষণার কিছুক্ষণের মধ্যেই আমি বলেছিলাম দেশের অর্থনীতি ও …

আরও পড়ুন »

উপকূলবর্তী এলাকায় ধেয়ে আসছে বুলবুল

সূর্য সরকার। শক্তি বাড়িয়ে বাংলার উপকূলবর্তী এলাকার দিকে ক্রমেই এগিয়ে আসছে বুলবুল (Bulbul)। রবিবার সকালের পর সুন্দরবন দ্বীপে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় । ১২০ কিলোমিটার পর্যন্ত ঝড়ের গতিবেগ এবং তার সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার বেগে বইতে পারে। আজ শুক্রবার থেকেই বৃষ্টি শুরু উপকূলের জেলাসহ কলকাতা তদসংলগ্ন জেলাতে। ঝড়ো হাওয়া বইবে উপকূলের …

আরও পড়ুন »

হাবড়ায় বিডিওর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি, প্রশ্নের মুখে আইন শৃঙ্খলা

নীল রায়। বড়সড় প্রশ্ন উঠে গেল রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এবার খোদ বিডিওর বাড়িতে বড়সড় ডাকাতির ঘটনা ঘটলো। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার হাবরা-১ নম্বর ব্লকের বিডিওর বাড়িতে। ঘটনায় প্রকাশ, বৃহস্পতিবার গভীর রাতে হাবরার (Habra) ভিডিও করছে হানা দেয় ৫-৬ জনের একটি সশস্ত্র দুষ্কৃতী দল। রাতের অন্ধকারে বাড়িতে প্রবেশ …

আরও পড়ুন »

শুভেন্দু অধিকারীর ডানা ছাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়

নীল রায়। ডানা ছাঁটা গেল পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। বৃহস্পতিবার তৃণমূল ভবনে বিধায়ক ও সাংসদদের সঙ্গে বৈঠকে কয়েকটি সাংগঠনিক রদবদল করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই রদবদলে বাঁকুড়া জেলার পর্যবেক্ষকের দায়িত্ব থেকে আপাতত অব্যাহতি দেওয়া হল নন্দীগ্রামের বিধায়ককে। তাঁর বদলে যুগ্মভাবে ওই জেলার পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন রাজ্যের …

আরও পড়ুন »

প্রয়াত হলেন প্রাক্তন মোহনবাগান সচিব অঞ্জন মিত্র

নীল রায়। প্রয়াত হলেন মোহনবাগান ফুটবল ক্লাবের প্রাক্তন সচিব অঞ্জন মিত্র (Anjan Mitra)। শুক্রবার ভোর রাতে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রয়াণ কালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। দীর্ঘ ২৩ বছর ধরে মোহনবাগান ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন অঞ্জন ৷ টুটু বসুর হাত ধরে ১৯৯৫ সালে মোহনবাগান …

আরও পড়ুন »