নীল রায়।
রেল প্রতারণা মামলায় বিজেপি (BJP) নেতা মুকুল রায়কে স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানিতে বিচারপতি শহিদুল্লাহ মুন্সি ও বিচারপতি শুভাশিস দাশগুপ্তের ডিভিশন বেঞ্চ জানিয়েছেন, আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত মুকুল রায়কে গ্রেফতার করা যাবে না। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য্য করা হয়েছে ৩ ডিসেম্বর।
রেলের কমিটিতে জায়গা পাইয়ে দেওয়ার নাম করে দফায় দফায় মোট ৪০ লক্ষ টাকা তোলার অভিযোগে আগেই গ্রেফতার হয়েছেন বিজেপির শ্রমিক সংগঠনের সভাপতি বাবান ঘোষ। চলতি বছর ২১ অগস্ট সরশুনা থানার পুলিশ বাবানকে গ্রেফতার করে। ব্যবসায়ী দাবি করেছেন, মুকুল রায়ের নাম করে এসেই দফায় দফায় টাকা তুলেছেন বাবান। তাই দুই দফায় মুকুল রায়কে (Mukul Roy) জেরাও করেছে কলকাতা পুলিশ। যদিও এমন অভিযোগ প্রসঙ্গে মুকুলের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিহিংসার রাজনীতি করে পুলিশকে তাঁর বিরুদ্ধে ব্যবহার করছেন। তবে মুকুল রায় ৪ ডিসেম্বর পর্যন্ত আদালতে স্থগিতাদেশ পাওয়ায় খুশি রাজ্য বিজেপি নেতৃত্ব।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news