Breaking News
Home / TRENDING / তিন গুণ হারে বাড়ছে সমুদ্রের জল, তলিয়ে যেতে পারে বাণিজ্য নগরী মুম্বই!

তিন গুণ হারে বাড়ছে সমুদ্রের জল, তলিয়ে যেতে পারে বাণিজ্য নগরী মুম্বই!

নিজস্ব প্রতিবেদন:

 

জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর জলস্তর ক্রমশ বাড়ছে। ফলে আগামীদিনে বিশ্বের অনেক জায়গা জলের নীচে চলে যাবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। এই চিন্তার কথা জানিয়ে ভারত সহ কিছু দেশকে সতর্ক করলেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তেরিও  গুতেরেস। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রের জল স্বাভাবিকের থেকে ক্রমশ বাড়ছে। ভারত, জাপান, চীন ও বাংলাদেশে এর প্রভাব সবচেয়ে বেশি ভয়ঙ্কর। 

সোমবার থাইল্যান্ডের ব্যাংককে এশিয়ান সামিটের বৈঠকে জলবায়ু পরিবর্তনের আশঙ্কার কথা প্রকাশ করেন গুতেরেস। তিনি বলেন, সমুদ্রের জলস্তর দিন দিন যেভাবে বাড়ছে। তা খুবই চিন্তার বিষয়। ২০৫০ সালে যে পরিমাণ  জলস্তর বাড়ার কথা অনুমান করা হয়েছিল। তার থেকেও প্রায় তিন গুণ বাড়বে সমুদ্রের জল। তাই বিপদ থেকে রক্ষা পেতে সব দেশকে একসঙ্গে মিলে কাজ করতে হবে। তবে এই চিন্তা রয়েছে ভারতেরও। ভারতের বিজ্ঞানীরাও জানাচ্ছেন, জলবায়ু পরিবর্তনের ফলে ভারতের প্রভূত ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তাঁদের মতে, এইভাবে জলস্তর বৃদ্ধি পেলে কিছু বছর পরেই ভারতের আর্থিক রাজধানী মুম্বই জলের তলায় চলে যাবে।

 

রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব বিশ্বের দেশগুলোকে সতর্ক করে আরও বলেন, বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ কমাতে হবে। তার জন্য আমাদের ২০৫০ সালের মধ্যে কার্বন মুক্ত হতে হবে। প্রতিটি দেশের উচিত কার্বনের ব্যবহার তুলনামূলকভাবে বন্ধ করা। সেই জন্য কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ উৎপাদন বন্ধ করতে হবে। তবেই এই বিপদ থেকে মুক্তি হবে। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *