Breaking News
Home / TRENDING / গরু মাংস খেলে, কুকুরের মাংস খাও! প্রকাশ্য জনসভায় ফের বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের

গরু মাংস খেলে, কুকুরের মাংস খাও! প্রকাশ্য জনসভায় ফের বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের

নিজস্ব প্রতিনিধি:

 

ফের বিতর্কিত মন্তব্য করে বিতর্কে জড়ালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার বর্ধমানের রায়না বাজার এলাকার একটি জনসভায় দিলীপ ঘোষ বলেন, “আমাদের দেশের শিক্ষিত, বুদ্ধিমান লোকেরা কলকাতার রাস্তায় দাঁড়িয়ে গরু মাংস খায়। আমি বলব কুকুরের মাংসও খাও। শরীর ভালো থাকবে। জন্তু-জানোয়ার যা পছন্দ হয় খাও। কিন্তু রাস্তায় দাঁড়িয়ে নয় বাড়িতে গিয়ে খাও।” 

 

দিলীপ ঘোষের এই মন্তব্য ঘিরে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে। বিরোধীরা এই কুরুচিকর মন্তব্যের জন্য দিলীপ ঘোষকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেন। সিপিএমের এক রাজ্য নেতা বলেন, কতটা বর্বর, অসভ্য, নিম্নরুচির মানুষ হলে এই ধরনের মন্তব্য করতে পারেন, তা আজ পরিষ্কার হল। কংগ্রেসের এক নেতা বলেন, এরকম কথা বলে দিলীপ ঘোষ মানুষকে অপমান করেছেন। তাঁর প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। দিলীপ ঘোষের এই মন্তব্যের সমালোচনা করেন তৃণমূলও। তৃণমূলের এক মন্ত্রী বলেন, বিজেপি কি ধরনের রাজনীতি করছে সবাই এবার তা বুঝতে পারবে। দিলীপ ঘোষের মন্তব্য থেকে বোঝা যায় বিজেপি একটি সাম্প্রদায়িক দল।

 

তবে এই মন্তব্যের কারণ হিসেবে মেদিনীপুরের সাংসদ বলেন, “যে গরুকে আমরা মা বলি। মায়ের দুধ ছাড়লে, গরুর দুধ খেয়ে বেঁচে থাকি। তাই আমার মায়ের প্রতি কেউ যদি খারাপ আচরণ করে, তাদেরকে কিভাবে দেখব। ঠিক এইভাবে  এই সমাজ বিরোধীদের দেখা উচিত। ভারতবর্ষের পুণ্য মাটিতে গরুকে হত্যা করা মহা অপরাধ।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *