ওয়েব ডেস্ক:
জম্মু-কাশ্মীর সীমান্তে যখন গরম হাওয়া তখন ভারতীয় শিখ পুণ্যার্থীদের অভ্যর্থনা জানাতে প্রস্তুত পাকিস্তানে। সোমবার শিখ পুণ্যার্থীদের অভ্যর্থনায় কর্তারপুর গান প্রকাশ করল পাকিস্তান। উল্লেখ্য, কয়েকদিন আগেই কর্তারপুর কমপ্লেক্সের রাতের আলো ঝলমলে ছবি টুইট করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
প্রসঙ্গত, আগামী ৯ নভেম্বর সূচনা হবে ঐতিহাসিক কর্তারপুর করিডোরের। একই দিনে ভারতে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাকিস্তানে উদ্বোধন করবেন ইমরান খান। এবার গুরুনানকের ৫৫০ তম জন্ম উৎসব। সেই উপলক্ষ্যে বিশেষ উদ্যোগে কর্তারপুরের করিডরটি উদ্বোধন করা হচ্ছে দুই দেশের তরফে। পবিত্র উৎসব উপলক্ষ্যে লাখো ভারতীয় পুণ্যার্থীর সমাবেশ ঘটবে পাকিস্তানের তীর্থভূমিতে। ভিসা ছাড়াই কেবল মাত্র পারমিটের মাধ্যমেই সফর করতে পারবেন পূন্যার্থীরা।
এদিকে পাকিস্তান সরকার গত ৩০ অক্টোবর গুরু নানকের স্মরণে ৫০ টাকার একটি মূদ্রা প্রকাশ করেছে। এছাড়াও গুরুনানকের জন্মদিন উপলক্ষ্যে সেখানে বিশেষ অনুষ্ঠানের আয়োজনও হয়েছে। শিখ পুণ্যার্থীদের অভ্যর্থনায় এখন সাজ সাজ রব পাকিস্তানের কর্তারপুরে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news