নিজস্ব প্রতিনিধি।
দেশের নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিল প্রতিরক্ষামন্ত্রক (Defence Ministery)। দেশের প্রত্যেকটি প্রান্তে স্থল নৌ এবং বায়ুসেনার ইন্টিগ্রেটেড কমান্ড তৈরি করা হচ্ছে বলে জানা গিয়েছে। আর আলাদা আলাদা ভাবে নয়। সেনার এই তিন বিভাগ এবার থেকে কাজ করবে একই ছাতার তলায়। এই তিন বাহিনীর মধ্যে আরও ভাল সমন্বয় তৈরির জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। চিফ অফ ডিফেন্স স্টাফ হিসাবে বিপিন রাওয়াত দায়িত্ব নেওয়ার পরই সেনা এবং সুরক্ষার খোলনলচে পাল্টে দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছিল। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয় সমন্বিত বাহিনী তৈরির। যেমন ইস্টার্ন কমান্ডে এরপর স্থলবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর আধিকারিকরা থাকবেন।
চিন এবং বাংলাদেশের সীমান্ত রক্ষার কাজ একসাথে করবে এরা যাতে যে কোনও বিপদের মোকাবিলা করা যায় একসাথে।একইভাবে তৈরি হবে ওয়েস্টার্ন কম্যান্ড, পেনিনসুলা কমান্ড। এরপর থেকে আর্মি ইস্টার্ন বা ওয়েস্টার্ন কমান্ড এর বদলে সম্ভবত মিলিটারি ইস্টার্ন বা মিলিটারি ওয়ের্স্টান কমান্ড বলা হবে বলে মনে করা হচ্ছে। সব ক্ষেত্রেই সমন্বিত বাহিনীর নাম পাল্টে যাবে এইভাবে।আধুনিক যুদ্ধ যেহেতু এখন শুধুমাত্র আকাশ বা স্থলে সীমাবদ্ধ নয়, আক্রমণ সমস্ত দিক থেকে একসঙ্গেও আসতে পারে তাই তিন বাহিনী যাতে তথ্যবিনিময়, বিশ্লেষণ এবং প্রতি আক্রমণ একই সঙ্গে করতে পারে তার জন্যই এই ব্যবস্থা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news