নিজস্ব প্রতিনিধি।
জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ (Farooq Abdullah) ও ওমর আবদুল্লাহর বন্দিদশা নিয়ে সংসদে সরব হলেন বিরোধীরা। বুধবার সংসদে এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করেন লোকসভার দল নেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Chowdhury)। তিনি বলেন, “৫ আগস্ট থেকে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ ও ওমর আব্দুল্লাহকে (Omar Abdullah) গৃহবন্দি রাখা হয়েছে’। তবে তারা এই বন্দিদশা থেকে মুক্তি পাবে।” কংগ্রেস সংসদীয় দল নেতার সঙ্গে ঘটনায় সুর জড়িয়েছে শরদ পাওয়ারের দল এনসিপি ও ডিএমকের মতো দলগুলো।
প্রসঙ্গত, এদিন যে ন্যাশনাল কনফারেন্স নেতাদের গৃহবন্দি হয়ে থাকার বিষয়টি কংগ্রেস জাতীয় পর্যায়ে নিয়ে আসবে তার ইঙ্গিত দিয়েছিলেন কংগ্রেস মহাসচিব প্রিয়াঙ্কা গাঁধী বঢ়রা। এদিন তিনি বলেন, “কেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীদের আর কতদিন বন্দী করে রাখা হবে। দেশে কী আর কোনও গণতন্ত্র আছে ? না নেই ?” প্রসঙ্গত, জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ও ৩৫এ ধারা বিলোপের সময় থেকে গৃহবন্দি ফারুক আবদুল্লাহ ও ওমর আব্দুল্লাহ।
সম্প্রতি, একগাল সাদা কালো দাঁড়ি নিয়ে বন্দী ওমরের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ছবিটি নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করে নরেন্দ্র মোদীর সরকারকে তীব্র আক্রমণ করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news