নিজস্ব প্রতিনিধি :
ভাইরাসের নাম করোনা আর রোগীর নাম কনোর। এ বলে আমায় দেখ ও বলে আমায়। রোগ ও রোগীর এমন সাপে নেউলে সম্পর্ক কিংবা এমন অসম লড়াইের খবর সাম্প্রতিক অতীতে তো নেই এমনকি সুদুর অতীতেও খুঁজে পাওয়া ভার।
ইংলন্ডের ওয়েলস শহরের কনোর রিডের বয়েস ২৫। কাজের তাগিয়ে চায়নার অভিশপ্ত উহান শহরে তাঁকে থাকতে হয়েছিল মাস দুয়েক। আর যায় কোথায়! তাঁকে পাকড়াও করল করোনা ভাইরাস। রক্ত পরীক্ষা করে হাসপাতালও জানিয়ে দিল সন্দেহ অমূলক নয়। ডাক্তারবাবুরা খেতে দিলেন কড়া কড়া অ্যান্টি বায়োটিক। কিন্তু এ ছেলের ধরন আলাদা। ওষুধে পয়সা নষ্ট না করে সে খুলে ফেলল হুইস্কির বোতল আর মধুর শিশি। হুইস্কি গরম করে তাতে মধু মিশিয়ে জমে উঠল সুরা, থুড়ি সুধাপান।
আর এখন একেবারে সুস্থ এই বিলিতি যুবা। ডাক্তারবাবুরা মানতে নারাজ যে মদে আর মধুতে তিনি শরীর ছাড়া করেছেন করোনা ভাইরাসকে। কিন্তু কনোর তাঁর দাবিতে অনড়। তিনি ওষুধ খাননি।
বিপিন বাবুর কারন সুধায় যে এত গুণ তা আগে কেউ জানত!
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news