নিজস্ব প্রতিনিধি।
প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Khan) ভারতের বিরুদ্ধে জেহাদ ঘোষণার পরামর্শ দিল পাক পার্লামেন্টের সদস্যরা।পাকিস্তানের এক সংবাদপত্রের খবর অনুযায়ী ওই সাংসদ ইমরানকে পুলওয়ামার ঘটনার বর্ষপূর্তির পরেই ভারতকে আক্রমণের ‘নির্দেশ’ দেন।
জামিয়াত উলেমা-এ-ইসলাম ফজল-এর নেতা আবদুল আকবর চিত্রালি সোমবার এক বৈঠকে ইমরান খানকে বলেন ১০ ফেব্রুয়ারির পরই ভারতকে ধুলোয় মিশিয়ে দিতে হবে। শুধু এই ব্যক্তিই নয়, পার্লামেন্টের অন্যান্য সদস্যরাও একই আর্জি জানান ইমরানকে। তাঁরা বলেন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করা ছাড়া আর কোনও বিকল্প নেই এই মুহূর্তে পাকিস্তানের সামনে। বিশেষতঃ কাশ্মীর ইস্যুতে জেহাদই একমাত্র পথ বলে মনে করেন তাঁরা।
আবদুল আকবর বলেন, কাশ্মীরের মানুষকে ভারতের হাত থেকে মুক্তি দিতে এবং দেশভাগের অসমাপ্ত কাজ সম্পূর্ণ করে পাকিস্তানের সঙ্গে কাশ্মীরকে যোগ করতে যুদ্ধ প্রয়োজন। পাকিস্তান পার্লামন্টের ক্ষমতাসীনদের সঙ্গে এই ইস্যুতে একমত হয়েছেন বিরোধীরাও। বিরোধী দলনেতা খাজা আসিফ অভিযোগ করেন যে কাশ্মীরিদের ব্যাপারে শুধু পাকিস্তানই ভাবে। অন্যান্য মুসলমান দেশগুলির এই নিয়ে কিছুমাত্র মাথা ব্যথা নেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news