Breaking News
Home / TRENDING / অর্থনীতি : ভারত আবার জগতসভায় শ্রেষ্ঠ আসন লবে, জানাচ্ছে জাপানের সমীক্ষা

অর্থনীতি : ভারত আবার জগতসভায় শ্রেষ্ঠ আসন লবে, জানাচ্ছে জাপানের সমীক্ষা

নিজস্ব প্রতিনিধি।

যাঁরা মোদি সরকারের অর্থনীতি নিয়ে বেজায় দুশ্চিন্তায় আছেন তাঁদের জন্য ভিন্ন স্বাদের খবর আসছে জাপান থেকে। সেখানকার বিশেষজ্ঞরা জানাচ্ছেন,অদূর ভবিষ্যতে ঘুরে দাঁড়াবে ভারতের অর্থনীতি।শুধু ঘুরেই দাঁড়াবে না পৌঁছবে পৃথিবীর শীর্ষ স্থানে। পাশ্চাত্যের দেশগুলিকে পিছনে ফেলে মাথা তুলবে ভারত ও চীন। কিছুদিনের মধ্যেই ভারত এবং চিনের মিলিত জিডিপি বিশ্ববাজারের সামগ্রিক জিডিপি-এর ৩৫ শতাংশ হবে। জাপানের এক সমীক্ষায় এমনটাই দেখা গিয়েছে।

জাপান সেন্টার ফর ইকনমিক রিসার্চ জানিয়েছে এই দুই দেশের জিডিপি-এর যৌথ শেয়ার আমেরিকা এবং ইউরোপের যৌথ জিডিপি শেয়ারের কাছাকাছি দাঁড়াবে। এশিয়ার কোনও দেশের এতটা অগ্রগতি এর আগে কখনও এমনভাবে হয়নি বলে জানিয়েছে সংস্থাটি। সমীক্ষা অনুযায়ী আগামী চার দশকের মধ্যে বিশ্বের অর্থনীতিতে ভারতের শেয়ার প্রায় ১৫ শতাংশে গিয়ে দাঁড়াবে। সমীক্ষার মতে, ভারতের অর্থনৈতিক সুদিন এর জমি এখন থেকেই তৈরি হচ্ছে। ভবিষ্যতে অর্থনৈতিকভাবে পৃথিবীর অন্যতম উন্নত দেশ হবে ভারত।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *