Breaking News
Home / TRENDING / অর্থনৈতিক হাল খারাপ লাল চায়নার, প্রকাশ সমীক্ষায়

অর্থনৈতিক হাল খারাপ লাল চায়নার, প্রকাশ সমীক্ষায়

নিজস্ব প্রতিনিধি।

পরিষেবাক্ষেত্রে উল্লেগযোগ্যভাবে বৃদ্ধি কমে গেল চিনের (China)। সাধারণতঃ বছরের এই সময়ে পুরোদমে ব্যবসা বাণিজ্য চলে চিনে। কিন্ত গত তিন মাসে সমস্ত কোম্পানিগুলি বাণিজ্য এবং বিক্রিবাটার হার কমিয়ে দিয়েছে অনেকটাই। পরিষেবাক্ষেত্রগুলি চিনের অর্থনীতির বেশিরভাগটাই নিয়ন্ত্রণ করে। আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তিও বৃদ্ধির হার বাড়াতে পারছে না বলে জানিয়েছে একটি সমীক্ষা।

চিনের সিইবিএম গ্রুপের ডিরেক্টর ঝং জেনসেং এর মতে হঠাৎ করে চাহিদা পড়ে যাওয়ায় চিনের অর্থনৈতিক বৃদ্ধি ব্যহত হচ্ছে। তবে এরই মধ্যে খানিকটা ব্যতিক্রম বেজিং।এই শহরে পরিষেবা ক্ষেত্রগুলিতে বৃদ্ধির হার তুলনামূলকভাবে অনেকটাই ভাল। অর্থনৈতিক বিশেষজ্ঞদের আশঙ্কা চিনে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধির হারকে আরও খানিকটা নামিয়ে আনবে। এই অসুখের ফলে আপাতত চিনের ব্যবসা বাণিজ্য, শপিংমল থেকে সিনেমা হল বা রেস্টুরেন্ট সবই বন্ধ আপাতত। বৃদ্ধির হারকে এই অবস্থা ক্ষতিগ্রস্ত করবে স্বাভাবিকভাবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *