Breaking News
Home / TRENDING / ছাত্রছাত্রীদের মাথা খাচ্ছে কিছু লোক, নাগরিকত্ব আইন নিয়ে মোদি-শাহের পাশে দাঁড়ালেন রজনীকান্ত

ছাত্রছাত্রীদের মাথা খাচ্ছে কিছু লোক, নাগরিকত্ব আইন নিয়ে মোদি-শাহের পাশে দাঁড়ালেন রজনীকান্ত

নিজস্ব প্রতিনিধি।

নাগরিকত্ব আইন নিয়ে জমাটি লড়াই শুরু হল দুই দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত (Rajnikant) আর কমল হাসানের মধ্যে। একদিকে কমল হাসান যখন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিনিয়ত সুর চড়িয়ে ডিএমকে-এর সঙ্গে জনসভার প্রস্তুতি নিচ্ছেন তখন দক্ষিণের আর এক জনপ্রিয় স্টার রজনীকান্ত সাফ বলে দিলেন, নাগরিকত্ব আইনকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে কিছু লোক। চেন্নাই-এ নিজের বাড়িতে রজনীকান্ত সাংবাদিকদের বলেন, দেশের ভবিষ্যতের জন্য এই আইনগুলি জরুরি। ছাত্রছাত্রীদের নাগরিকত্ব আইনের বিরোধিতা করার আগে শিক্ষক এবং বাড়ির লোকদের সঙ্গে কথা বলা উচিত। বড়রা ছোটদের সঠিক পরামর্শ দেবে।

নয়তো কিছু রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত লোক সমানে দেশের যুব সমাজের ব্রেন ওয়াশ করে যাবে। রজনীকান্ত এদিন আরও বলেন যে নাগরিকত্ব আইনে মুসলিমদের কোনও ক্ষতি হলে সবথেকে আগে প্রতিবাদ করবেন তিনি। তাঁর বক্তব্য, যে মুসলমানরা দেশভাগের পরও এদেশ ছেড়ে যাননি, তাঁদের নাগরিক অধিকার কেড়ে নেওয়ার প্রশ্নই ওঠে না।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *