নিজস্ব প্রতিনিধি।
বুধবার রাম মন্দিরের ট্রাস্টি গঠনের ঘোষণার পরেই আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাল কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লোকসভায় দাঁড়িয়ে ট্রাস্টি গঠনের কথা জানাবার এক ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ জানিয়ে দিলেন অছি পরিষদের ১৫ জন সদস্যের মধ্যে একজন অবশ্যই থাকবেন দলিত সম্প্রদায় থেকে।
অন্যদিকে এদিনই যোগী সরকার উত্তর প্রদেশের যোগী সরকার মসজিদ নির্মানের জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে প্রয়োজনীয় জমি দেওয়ার কথাও ঘোষণা করে। অযোধ্যার ধন্যিপুর গ্রামে লাকনৌ হাইওয়ের ওপর মসজিদ নির্মানের জন্য জমি দেওয়ার কথা জানিয়ে দেয় যোগী সরকার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news