Breaking News
Home / TRENDING / লোকসভায় নেই ডেপুটি স্পিকার ! সরব তৃণমূল সাংসদ ডেরেক

লোকসভায় নেই ডেপুটি স্পিকার ! সরব তৃণমূল সাংসদ ডেরেক

নীল রায়।

লোকসভায় নেই ডেপুটি স্পিকার ! বিষয়টি নিয়ে সরব হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন (Derek O Brien)। বুধবার একটি ভিডিও প্রকাশ করে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ১৭তম লোকসভায় স্পিকার পদে মনোনীত হয়েছেন কোটার বিজেপি সাংসদ ওম বিড়লা। কিন্তু, নতুন লোকসভা গত বছর জুন মাসে গঠন হয়েছে। কিন্তু, এখনও এই লোকসভার ডেপুটি স্পিকার ঠিক করা হয়নি।

মূলত এই বিষয়টি নিয়ে বিজেপিকে আক্রমণ শানিয়েছে ডেরেক। তিনি বলেন, “মোদি-শাহ জুটি দেশের নানা ক্ষেত্রে প্রায় প্রতিদিনই নতুন নতুন রেকর্ড করে ফেলছেন। ডেপুটি স্পিকার পদে নিয়োগ না করে তাঁরা আরও একটি নতুন রেকর্ড গড়লেন।” প্রসঙ্গত, এর আগে ১২তম লোকসভায় ২২তম অধিবেশন দিবস পর্যন্ত ডেপুটি স্পিকারের পদ খালি থাকার নজির ছিল। কিন্তু ১৭তম লোকসভার সেই পদটি খালি রয়েছে ৫৯ দিন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *