Breaking News
Home / TRENDING / “সরকারী কর্মীরা কেউ কেউ সিপিএম-কংগ্রেস।” অভিযোগ মুখ্যমন্ত্রীর

“সরকারী কর্মীরা কেউ কেউ সিপিএম-কংগ্রেস।” অভিযোগ মুখ্যমন্ত্রীর

নীল রায়।

রাজ্য সরকারী কর্মীরা কেউ কেউ সিপিএম-কংগ্রেস ! এভাবেই রাজ্য সরকারী কর্মীদের মধ্যে রাজনৈতিক বিভাজনের বলিরেখা টেনে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । বুধবার কৃষ্ণনগরের কর্মিসভায় তাঁর বক্তব্যে ছিল রাজ্য সরকারের একাংশ কর্মীদের প্রতি তীব্র সমালোচনা। তিনি বলেন, “রাজ্য সরকারের সব কর্মচারী আমাদের নয়। কেউ কেউ সিপিএম, কংগ্রেসের আছে। তারা একটা ফলস কাগজ তৈরি করেছে।” তিনি আরও বলেন, “বাংলার সরকারের নাম করে কেউ যদি আপনাদের কাছে গিয়ে তথ্য জানতে চায়, কেউ কোনও তথ্য দেবেন না। আমি বলে গেলাম আপনাদের।”

মুখ্যমন্ত্রীর এমন বক্তব্যের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কিভাবে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁর সরকারের কর্মীদের সমালোচনা করতে পারেন ? তাঁদের বিরুদ্ধে কীভাবে রাজনৈতিক শিবিরে যুক্ত থাকার সরাসরি অভিযোগ করতে পারেন ? সঙ্গে রাজ্যের মানুষকে সরকারী কর্মীদের প্রতি অনাস্থা জ্ঞাপনের বার্তা দিতে পারেন?

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *