নিজস্ব প্রতিনিধি।
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৭০-এর দশকের সেনসেশন মিস শেফালি (Miss Shefali)। বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ সোদপুরের বাড়িতে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। বহু দিন ধরে কিডনির জনিত রোগে ভুগছিলেন তিনি।
প্রথম বাঙালি ক্যাবারে ড্যান্সার হিসেবে তাঁকে চিনেছিল বাঙালি। তাঁর আসল নাম আরতি দাস। কিন্তু মিস শেফালি নামেই পরিচিতি লাভ করেছিলেন তিনি। সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দী’ এবং ‘সীমাবদ্ধ’ ছবিতে বিশেষ ভূমিকায় অভিনয়ও করেছিলেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news