Breaking News
Home / TRENDING / ট্রাস্ট গঠন করে রামমন্দির নির্মাণের ঘোষণা করে দিলেন প্রধানমন্ত্রী

ট্রাস্ট গঠন করে রামমন্দির নির্মাণের ঘোষণা করে দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি।‌

রামমন্দির (Ram Mandir) তৈরীর কথা ঘোষণা করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বুধবার সংসদে একথা ঘোষণা করেন তিনি। মোদি বলেন, “রাম জন্মভূমি তীর্থক্ষেত্র নামে একটি ট্রাস্ট তৈরি হবে। এই কাজটি মন্দির তৈরীর দায়িত্বে থাকবে।” সুপ্রিম কোর্টের নির্দেশে আগেই রাম মন্দির নির্মাণের জন্য জমি পেয়েছে নির্মোহি আখাড়া। প্রধানমন্ত্রী জানিয়েছেন, ৬৭.০৩ একর জমিতে তৈরি হবে মন্দির। পাঁচ একর জমিতে দেওয়া হয়েছে সুন্নি ওয়াকফ বোর্ডকে মসজিদ নির্মাণের জন্য। সুপ্রিম কোর্ট জানিয়েছিল জমি বরাদ্দের তিন মাসের মধ্যে কেন্দ্রীয় সরকারকে ট্রাস্ট গঠনের কাজ শেষ করতে হবে। সেই কথা মাথায় রেখেই এদিন প্রধানমন্ত্রী মন্দির সংক্রান্ত সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন।

প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন, মন্দির নির্মাণের জন্য ট্রাস্ট স্বশাসিত সংস্থা হিসেবে মন্দির পরিচালনা করবেন। এদিন প্রধানমন্ত্রীর ঘোষণার সঙ্গে সঙ্গেই সংসদের অন্দরে বিজেপি সাংসদরা টেবিল চাপড়ে অভিনন্দন জানান মোদিকে। কেউ কেউ আবার অতি উৎসাহী হয়ে যায় জয় শ্রীরাম স্লোগান। এ প্রসঙ্গে কোনো বিরোধী রাজনৈতিক দলের প্রতিক্রিয়া না পাওয়া গেলেও, সদ্য ইন্ডিয়া ছেড়ে বেরিয়ে যাওয়ার শিবসেনা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। কেন্দ্রীয় মন্ত্রী তথা শিরোমনি আকালি দলের নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী হাসমিত কৌর বলেছেন, “শিখ সম্প্রদায়ের মানুষকে প্রধানমন্ত্রী কর্তার সাহেব করিডোর উপহার দিয়েছেন। গুরু নানকজি পাল্টা প্রধানমন্ত্রী মারফৎ হিন্দু সম্প্রদায়কে রাম মন্দিরের উপহার দিয়েছেন। যা তারা কয়েক শতাব্দী ধরে অপেক্ষা করেছিল।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *