Breaking News
Home / TRENDING / রাজভবন – নবান্নের সংঘাতের মাঝেই পিছিয়ে গেল বাজেটের দিন

রাজভবন – নবান্নের সংঘাতের মাঝেই পিছিয়ে গেল বাজেটের দিন

নীল রায় ও সূর্য সরকার।

পশ্চিমবঙ্গ সরকারের বাজেট নিয়ে এখনও টানাপোড়েন চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ও রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) মধ্যে। তারই মাঝে বিধানসভা সূত্রে খবর, পিছিয়ে যেতে পারে বাজেট পেশ। পূর্ব ঘোষিত অনুযায়ী ‌১০ ফেব্রুয়ারির বদলে বাজেট পেশ হতে পারে ১৩ ফেব্রুয়ারি। ৭ ফেব্রুয়ারি রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হবে অধিবেশন। তারপর মাঝে শনি এবং রবিবারের ছুটি। তারপর ১০-১১-১২ ফেব্রুয়ারি রাজ্যপালের ভাষণ নিয়ে আলোচনা হবে। তারপর ১৩ তারিখ রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে।

ওই সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জেলা সফর রয়েছে। ১১ ফেব্রুয়ারি তাঁর বাঁকুড়ায় রাজনৈতিক কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচি শেষ করে তিনি কলকাতায় ফিরলে ১৩ ফেব্রুয়ারি বাজেট পেশের সম্ভাবনা রয়েছে। তেমনটাই বিধানসভা সূত্রের খবর। সম্প্রতি আইন দফতর থেকে বিধানসভার সচিবালয়কে তেমনটাই জানানো হয়েছে।

প্রসঙ্গত, বাম জমানা পর্যন্ত বাজেট (Budget) অধিবেশনের রেওয়াজ ছিল যে, রাজ্যপালের বক্তৃতা দিয়ে শুরু হবে অধিবেশন। পরের চারদিন চার ঘন্টা করে রাজ্যপালের বক্তৃতার ওপর আলোচনা হত। পরে বাজেট পেশ করে, তা নিয়েও আলোচনা হত চারদিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রথম কয়েক বছর এই রীতি মেনে চললেও। পরে তা পুরোপুরি বদলে যায়। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে আবারও সেই পুরোনো পদ্ধতির পথেই হাঁটতে চলেছে বর্তমান শাসকদল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *