নিজস্ব প্রতিনিধি।
কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন নিয়ে তার কাছে কোনও তথ্য নেই বলে দাবি করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। বুধবার সকালে টুইট করে এমনটাই জানিয়েছেন তিনি। নিজের টুইটারে হ্যান্ডেলে রাজ্যপাল লেখেন, “কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। মন্ত্রী পার্থ চ্যাটার্জী, গৌতম দেব, রবীন্দ্র নাথ ঘোষ এবং বিনয় কৃষ্ণ বর্মণ এই সমাবর্তনের জন্য আমন্ত্রিত হয়েছেন। চ্যান্সেলর, যার সভাপতিত্ব করার অধিকার রয়েছে, তাঁর কাছেই এবিষয়ে কোনও তথ্য নেই! আমরা কোন পথে যাচ্ছি!”
https://twitter.com/jdhankhar1/status/1227408329250500608?s=19
প্রসঙ্গত, রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের বিবাদ কোনও নতুন ঘটনা নয়। সম্প্রতি রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে বক্তৃতা দিতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের দেওয়া ভাষণ পড়ে খানিকটা সম্পর্ক স্বাভাবিক করেছিলেন জগদীপ ধনখড়। কিন্তু শিক্ষাক্ষেত্রে রাজ্য সরকার তাঁর সঙ্গে আবারও অসহযোগিতার করছে বলে টুইটে কার্যত অভিযোগই করেছেন তিনি। উল্লেখ্য, কিছুদিন আগেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন এগিয়ে তৃণমূল ছাত্র পরিষদের নেতা কর্মীদের বিক্ষোভের জেরে অনুষ্ঠানে হাজির হতে পারেননি তিনি। পিছনের গ্রিনরুমে বসে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে দেওয়ায় ডিলিটের শংসাপত্র স্বাক্ষর করে ফিরে আসতে হয়েছিল তাঁকে।
ঘটনাটি নিয়ে বিস্তর ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। কিন্তু বিধানসভায় তাঁর বাজেট বক্তৃতার পর ভাবা গিয়েছিল রাজ্য সরকারের সঙ্গে সম্পর্কের বরফ গলতে চলেছে। কিন্তু এদিন সকালে কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় (Coochbihar Panchanan Verma University) সমাবর্তন নিয়ে নিজের ক্ষোভ জাহির করে আবার সংঘাতের পথ বেছে নিলেন রাজ্যপাল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news