নিজস্ব প্রতিনিধি।
দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে প্রায় প্রতিদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কাঠগড়ায় তুলছেন বিরোধী রাজনৈতিক দলগুলি। তাদেরই জবাব দিতে দেশবাসীকে নিজের আগামী অর্থনৈতিক লক্ষ্যমাত্রার কথা জানালেন প্রধানমন্ত্রী। বুধবার রাতে একটি টুইট করেন তিনি। সেই দুইটা নরেন্দ্র মোদির লেখেন, “এখন ভারতের লক্ষ্য আগামী পাঁচ বছরে অর্থনীতিকে পাঁচ ট্রিলিয়ন ডলারে বৃদ্ধি ঘটানো। এই লক্ষ্যগুলি, সহজ নয়, তবে তাও নয় যা অর্জন করা যায় না।”
अब भारत का लक्ष्य है अगले पाँच साल में अपनी अर्थव्यवस्था को 5 ट्रिलियन डॉलर तक का विस्तार देना।
ये लक्ष्य, आसान नहीं, लेकिन ऐसा भी नहीं कि जिसे प्राप्त ही नहीं किया जा सके: PM @narendramodi— PMO India (@PMOIndia) February 12, 2020
প্রসঙ্গত, বিশ্ব অর্থনৈতিক জিডিপি কমে যাওয়া, ৪৫ বছরের সেরা বেকারত্ব নিয়ে নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রচার চলছে বিরোধীদের। এমন রাজনৈতিক আক্রমণে যে তিনি তার লক্ষ্যে অবিচল রয়েছেন। এদিনের টুইট তারই প্রমাণ বলে মনে করছে জাতীয় রাজনীতির কারবারিরা। অর্থনীতিবিদদের কথায়, আগামী পাঁচ বছরে ভারতীয় অর্থনীতির জন্য প্রধানমন্ত্রী পরিকল্পনামাফিক পাঁচ ট্রিলিয়ন ডলারে পৌঁছে যায়। তবে তা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) জামানার শ্রেষ্ঠ সাফল্য।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news