Breaking News
Home / TRENDING / “একুশের জন্য তৈরি হোন !” দিল্লির ফলাফলে উজ্জীবিত মমতার বার্তা দলকে

“একুশের জন্য তৈরি হোন !” দিল্লির ফলাফলে উজ্জীবিত মমতার বার্তা দলকে

নিজস্ব প্রতিনিধি।

“একুশের জন্য তৈরি হোন।” দিল্লির ভোটে বিজেপির ভরাডুবির পর বাঁকুড়ার জনসভায় এভাবেই দলকে তৈরি হতে বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বাঁকুড়ার জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, “বিজেপি ভোকাট্টা হয়ে গিয়েছে। একেবারে ভরাডুবি। ওরা স্টেটলেস হয়ে যাচ্ছে।” তিনি আরও বলেন “যত জায়গায় নির্বাচন হয়েছে, সব জায়গায় ধপাস ধুম। কোন স্টেট আছে আর? ওই তো ইউপি আর কর্ণাটক। আগামী দিন সেটাও থাকবে না!” এরপরেই তৃণমূল (TMC) নেত্রী বলেন, “একুশের জন্য তৈরি হোন।”

বিজেপিকে আক্রমণের পর কংগ্রেস ও বামফ্রন্টকেও নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে তিনি বলেন, “সিপিএম টাকা নিয়ে এ ভাবে নিজের সাইনবোর্ডটা বিজেপির কাছে বেচে দেবে ভাবতেও পারিনি।” তাঁর কথায়, “সকালে সিপিএম জগাই, বিকেলে কংগ্রেস মাধাই, রাত্রিবেলা বিজেপি গদাই। এদের কাউকে বিশ্বাস করবেন না।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *