Breaking News
Home / TRENDING / সোনারপুরে মুকুলের অভিনন্দন যাত্রার জনজোয়ার

সোনারপুরে মুকুলের অভিনন্দন যাত্রার জনজোয়ার

নিজস্ব প্রতিনিধি।

যেদিন দিল্লির বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয় হল বিজেপির। সেদিনই দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুর এলাকায় গিয়ে নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে অভিনন্দন যাত্রা করে বিপুল জনজোয়ারে ভেসে গেলেন বিজেপি নেতা মুকুল রায় (Mukul Roy)। মঙ্গলবার দুপুরে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারকে সঙ্গে নিয়ে সোনারপুরের দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি।‌

মিছিল শেষে অভিনন্দন যাত্রার বেশকিছু ছবি টুইটারে পোস্ট করেন প্রাক্তন রেলমন্ত্রী। ছবির সঙ্গে টুইটে তিনি লেখেন, “সোনারপুরে সিএএর সমর্থনে সমাবেশের ঝলক আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। অপ্রতিরোধ্য সমর্থন এবং সংবর্ধনার জন্য আপনাদের ধন্যবাদ।” প্রসঙ্গত, নাগরিক সংশোধনী আইনের সমর্থনে দেশজুড়ে অভিনন্দন যাত্রার কর্মসূচি নিয়েছে বিজেপি (BJP)। গত শুক্রবার দক্ষিণ কলকাতায় কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায় অভিনন্দন যাত্রা করতে গিয়ে গ্রেফতার হন। সেদিন তাদের লালবাজারে দীর্ঘক্ষণ আটকে অনেক রাতে ছাড়া হয়। এদিন কিন্তু মুকুল রায়কে কোনো ধরনের প্রশাসনিক বাধার মুখে পড়তে হয়নি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *