নিজস্ব প্রতিনিধি ।
দিল্লিতে ধারাবাহিক তিনবার ক্ষমতা দখলের পর অভিনন্দনের জোয়ারে ভেসে যাচ্ছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। বুধবার সকালে তাঁকে জয়ের শুভেচ্ছা জানিয়ে একটি টুইট করেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। সেই টুইটে অভিনন্দনের পাশাপাশি রয়েছে তীব্র রাজনৈতিক বার্তা।
নিজের টুইটার হ্যান্ডেলে কৈলাস লেখেন, “অরবিন্দ কেজরিওয়াল জয়ের জন্য অভিনন্দন! অবশ্যই, যিনি হনুমানজির আশ্রয়ে আসেন তিনি ধন্য হন। এখন সময় এসেছে যে দিল্লির সমস্ত স্কুল, মাদ্রাসা এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে হনুমান চালিশার আবৃত্তি করা উচিত। বজরঙ্গবালির কৃপায় কেন এখন ‘দিল্লির’ শিশুরা বঞ্চিত হচ্ছে?”
.@ArvindKejriwal जी को जीत की बधाई !
निश्चित ही जो हनुमानजी की शरण में आता है उसे आशीर्वाद मिलता है। अब समय आ गया है कि हनुमान चालीसा का पाठ दिल्ली के सभी विद्यालयों, मदरसो सहित सभी शैक्षणिक संस्थानों में भी जरूरी हो।
बजरंगबली की कृपा से अब 'दिल्लीवासी' बच्चे क्यों वंचित रहे❓
— Kailash Vijayvargiya (@KailashOnline) February 12, 2020
প্রসঙ্গত, দিল্লির বিধানসভা নির্বাচনের প্রচারের শেষ দিকে হনুমান মন্দিরে পুজো দিতে গিয়ে হনুমান চালিসা পাঠ করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। ভোটের প্রাক মুহূর্তে এহেন সঙ্কট মোচনের দ্বারস্থ হওয়ায় বিজেপি নেতাদের কটাক্ষের মুখে পড়েন কেজরিওয়াল। মঙ্গলবার দিল্লি জয়ের সন্ধ্যায় ফের হনুমান মন্দিরে যান তিনি। রাজনৈতিক মহলের মতে, মুখে ধর্মনিরপেক্ষতার কথা বললেও, তাঁর মধ্যে যে হিন্দুত্বের সত্ত্বা রয়েছে। তা এমন কৌশলী টুইটের মাধ্যমে প্রকাশ করতে চেয়েছেন কৈলাস বিজয়বর্গীয়।
সঙ্গে হনুমান মন্দিরে যাওয়া ও হনুমান চালিশা পাঠ করে দিল্লিতে ভোট বৈতরণী পারের পর দিল্লির স্কুল ও মাদ্রাসায় বাচ্চাদের মধ্যে হনুমান চালিশা পাঠ করানোর ব্যবস্থা করুন কেজরিওয়াল। এমন কথা বলে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় পাল্টা চাপের খেলা নির্বাচনের পরদিন থেকেই শুরু করে দিলেন বলে মনে করছে জাতীয় রাজনীতির কারবারিরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news