নিজস্ব প্রতিনিধি।
আগামী ১৬ ফেব্রুয়ারি দিল্লির মুখ্যমন্ত্রী পদে তৃতীয়বারের জন্য শপথ নেবেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। বুধবার নিজের বাড়িতেই বিধায়কদের বৈঠক ডেকেছিলেন তিনি। সেই বৈঠক শেষেই শপথ গ্রহণের দিন চূড়ান্ত করা হয়েছে বলে সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর। আগামী রবিবার সকাল ১০টায় রামলীলা ময়দানে শপথগ্রহণের অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিভিন্ন রাজ্যের বিজেপি বিরোধী মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে।
Manish Sisodia, Aam Aadmi Party (AAP): The entire cabinet will take oath along with the CM-designate Arvind Kejriwal. The ceremony will begin at 10 AM on 16th February at Ramlila Maidan. https://t.co/l4jF7xUzxp pic.twitter.com/4HWesYrhtz
— ANI (@ANI) February 12, 2020
এদিন সকালেই দিল্লির উপরাজ্যপাল অনিল বৈজালের সঙ্গে দেখা করেন কেজরিওয়াল। শপথগ্রহণ নিয়ে দুজনের মধ্যে প্রায় ১৫ মিনিট কথাবার্তা হয়। তারপরেই ১৬ ফেব্রুয়ারি শপথগ্রহণের দিন আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news