Breaking News
Home / TRENDING / দিল্লিতে শোচনীয় পরাজয়ের পর বাকযুদ্ধে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব

দিল্লিতে শোচনীয় পরাজয়ের পর বাকযুদ্ধে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি।

দিল্লির বিধানসভা নির্বাচনে শোচনীয় ফলাফলের পর কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়েছে। ফলাফল প্রকাশের পরেই এআইসিসি (AICC) মুখপাত্র পিসি চাকো সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, “কংগ্রেস দলের পতন ২০১৩ সালে শুরু হয়েছিল যখন শীলাজী (শীলা দীক্ষিত) মুখ্যমন্ত্রী ছিলেন। একটি নতুন দল আপের উত্থান কংগ্রেসের ভোট ব্যাঙ্ক কেড়ে নিয়েছিল। তার আমরা আর ফিরে পাইনি। ওই ভোটব্যাঙ্ক এখনও আপের কাছেই রয়েছে।”

দলের বর্ষীয়ান নেতার এমন বক্তব্যের বিরোধিতা করেছেন মহারাষ্ট্রের কংগ্রেস যুবনেতা মিলিন্ড দেওরা। বুধবার সকালে একটি টুইট করে তিনি লেখেন, “শীলা দীক্ষিতজি এক উল্লেখযোগ্য রাজনীতিবিদ ও প্রশাসক ছিলেন। মুখ্যমন্ত্রী থাকাকালীন দিল্লি আমূল পরিবর্তন হয়েছিল এবং তখন কংগ্রেস আগের চেয়ে শক্তিশালী ছিল। দুর্ভাগ্যজনকভাবে তাঁর মৃত্যুর পরে তাঁকে দোষী করা হয়েছে। তিনি নিজের জীবন কংগ্রেস এবং দিল্লির মানুষের জন্য উৎসর্গ করেছিলেন।” এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি নিজের টুইটটি সঙ্গে ট্যাগ করে দেন।

প্রসঙ্গত, ১৯৯৮-২০১৩ সাল পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন শীলা দীক্ষিত (Shila Dixit)। তাঁর শাসনকালের শেষদিকে ২০১০ সালে দিল্লির কমনওয়েলথ গেমসে কংগ্রেসের সুরেশ কালমাডীর মতো নেতাদের নাম দুর্নীতির অভিযোগে জড়িয়ে যায়। শীলা দীক্ষিতের পুত্র সন্দীপ দীক্ষিতের নামও নানা দুর্নীতিতে জড়িত যায়। সেই সমস্ত দুর্নীতির বিরোধিতা করে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আপ (AAP) দ্রুত জনপ্রিয়তা পায় দিল্লিতে। এরপরেই দিল্লির বিধানসভা নির্বাচনে হেরে যায় কংগ্রেস।

তারপর আর কোনও ভোটেই দিল্লিতে আর পায়ের মাটি শক্ত করতে পারেনি কংগ্রেস। মঙ্গলবারের দিল্লির বিধানসভা নির্বাচনের ফলাফলে ৭০ জন প্রার্থীর মধ্যে কংগ্রেসের ৬৩ জন প্রার্থীর জামানত গিয়েছে। এরপরেই কংগ্রেসের বর্ষীয়ান নেতা পি সি চাকো আক্ষেপের সুরে দায়ী করেছেন শীলা দীক্ষিতের জমানাকে। কিন্তু, তাঁর এমন মন্তব্যের প্রকাশ্যে বিরোধিতা করেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা মুরলী দেওরা পুত্র। যার কারণে এআইসিসি-র শীর্ষ নেতৃত্বের দ্বন্দ আবারো প্রকাশ্যে এসে পড়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *