Breaking News
Home / TRENDING / শীতের বিদায় নেওয়ার পালা শুরু, জানাচ্ছে আবহাওয়া দফতর

শীতের বিদায় নেওয়ার পালা শুরু, জানাচ্ছে আবহাওয়া দফতর

নিজস্ব প্রতিনিধি

শীতের বিদায় পর্বের শুরু। আগামীকাল থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। পাল্লা দিয়ে দিন ও রাত দুয়ের তাপমাত্রা ক্রমশ বাড়বে। গরমের অনুভূতি আসবে। আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকবে, বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই রাজ্যে, বলে জানিয়েছেন আবহাওয়া দফতর। বৃহস্পতিবার সকালে কলকাতায় এক ডিগ্রি তাপমাত্রা বেড়েছে। সকালে শীতের আমেজ হালকা কুয়াশা থাকবে, তবে বেলার দিকের পরিষ্কার আকাশ। বেলায় বাড়লে বাড়বে তাপমাত্রা।

যদিও আলিপুর আবহাওয়া দপ্তর এখনো পাকাপাকিভাবে শীত বিদায় বলতে নারাজ।কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি নীচে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের দুই ডিগ্রি কমে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩০ – ৯৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোন বৃষ্টি হয়নি। জম্মু-কাশ্মীরে বৃষ্টি পশ্চিমী ঝঞ্ঝার জেরে। উত্তর-পশ্চিম ও মধ্য ভারতীয় তাপমাত্রা আগামী কয়েকদিন বাড়বে। ওড়িষ্যায় শৈত্যপ্রবাহ চলবে আজও।ওড়িশা ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে কুয়াশা হবে আগামী ৪৮ ঘন্টা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *