নিজস্ব প্রতিনিধি।
দিল্লির বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির জয়কে গণতন্ত্রের জয়, ইভিএমের জয় বলে নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপি নেতা মুকুল রায় (Mukul Roy)। বুধবার নাগরিক সংশোধনী আইনের সমর্থনে হুগলীর জাঙ্গিপাড়ায় অভিনন্দন যাত্রায় অংশ নিতে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। বিজেপির (BJP) এই অভিনন্দন যাত্রায় ছিলেন তাঁর সঙ্গী ছিলেন বিজেপি নেতা কবীর শংকর বসু, জেলা কার্যকারী সভাপতি শ্যামল বসু প্রমুখ।
দিল্লির ভোট প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মুকুল রায় বলেন, “গতকাল দিল্লির ভোটে গনতন্ত্রের জয় হয়েছে। এই বিধানসভা ভোট করতে গিয়ে একটা এফআইআর হয়নি। গনতন্ত্রের জয় হল, ইভিএমের জিত হল।” তবে এই বিজেপি নেতা স্বীকার করে বলেন, “স্বাভাবিকভাবে দেখা যাবে ২০১৫ সালে বিজেপি যে ভোট পেয়েছিল তার থেকে বিজেপি র ছয় শতাংশ ভোট বৃদ্ধি হয়েছে। কিন্তু ২০১৯-এর লোকসভা ভোটের নিরিখে নিশ্চয় বিজেপির ফল ভালো হয়নি।” সেই বিপর্যয় কাটিয়ে জাঙ্গীপাড়ার অভিনন্দন যাত্রা প্রসঙ্গে মুকুল রায় বলেন, “দিল্লির ফলাফলের একদিন পরে বিপর্যয়ের ধাক্কা কাটিয়ে নিয়েই যেভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্ৰামে মানুষ এসে সিএএ র সমর্থন করছে। তাতে আগামী ২০২১ সালে মমতা ব্যানার্জীর নির্বাচন খুব সুখকর হবে না।”
প্রসঙ্গত, লোকসভা ভোটে হারের পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ইভিএম বাতিল করে ব্যালট ফেরানোর দাবি করেন। ইভিএম হ্যাকিংয়ের অভিযোগ তুলে এই দাবি করেন মমতা। এদিন তাঁর সেই দাবিকেই কটাক্ষ করেন মুকুল।
সিএএ-র পক্ষে তিনি বলেন, “কেন্দ্রীয় নাগরিকত্ব আইন ভারতীয় সংসদের দুই কক্ষে পাশ হওয়ার পর রাষ্ট্রপতি তাতে সই করেছে। তাতে আমি আপনি কি বললাম তা তে কিছু হতে পারে না। তাতে কোনটা রাজ্যের বিষয়, কোনটা কেন্দ্রের বিষয় কোনটা যৌথ বিষয় নির্ধারিত করা আছে।” প্রাক্তন রেলমন্ত্রীর কথায়, “এই আইন রদ করার ক্ষমতা আছে সুপ্রিম কোর্টের । প্রাথমিকভাবে কোর্ট কোনও স্থগিতাদেশ দেয়নি। তাই নিশ্চিত করে পশ্চিমবঙ্গের মানুষ সহ ভারতবর্ষের মানুষ এটাকে দুহাত তুলে সমর্থন করছে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news