নিজস্ব প্রতিনিধি।
দুষ্কৃতী-গুলিতে নিহত হলেন আম আদমি পার্টির এক কর্মী । মঙ্গলবার টুইট জানানো হয় ভোটে জেতার পরে দলেরই কয়েক জন কর্মীর সঙ্গে মেহরৌলির একটি মন্দিরে গিয়েছিলেন আপ (AAP) বিধায়ক নরেশ যাদব। সেখান থেকে ফেরার সময়ে আচমকা তাঁকে লক্ষ করে গুলি ছোড়ে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। কিন্তু সেই গুলি তাঁর গায়ে লাগেনি, অল্পের জন্য বেঁচে যান তিনি। তবে গুলি লেগে প্রাণ হারান তাঁর সঙ্গে থাকা আপ কর্মী অশোক মান।
Volunteer Ashok Mann has passed away in the attack at AAP MLA @MLA_NareshYadav
Today we have lost one of our family member. May his soul rest in peace.
— AAP (@AamAadmiParty) February 11, 2020
এদিন দিল্লি বিধানসভা ভোটের গণনা হয়েছে। আর তাতে বিপুল সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে জয়লাভ করেছে আপ। এদিন গভীর রাতে দিল্লির মেহরৌলির এলাকায় আপ কর্মীর খুনের ঘটনায় শোকের ছায়া নেতা কর্মীদের মধ্যে। এছাড়াও আরও এক জন আপ কর্মীর গায়েও গুলি লাগে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news