নিজস্ব প্রতিনিধি।
“কন্ট্রাক্টরদের কাজ দিয়ে ভাগ নেওয়া বন্ধ করো।” এভাবেই বাঁকুড়ার প্রশাসনিক বৈঠকে দলীয় নেতাদের ভৎসনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার এই প্রশাসনিক সভায় আগাগোড়াই নিজের ক্ষোভ উগরে দেন তিনি। সম্প্রতি বাঁকুড়ার সারেঙ্গায় মাত্র দু’বছর আগে তৈরি হওয়া একটি জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে। সেই ঘটনার রেশ ধরেই এদিন বাঁকুড়ার নেতাদের হুঁশিয়ারি দেন মমতা।
মুখ্যমন্ত্রী বলেন, “জলের ট্যাঙ্ক ভেঙে পড়ছে। কোন কন্ট্রাক্টর করছে শুনি! কন্ট্রাক্টরদের কন্ট্রোল করো। কন্ট্রাক্টরদের কাজ দিয়ে ভাগ নেওয়া বন্ধ করো।” জনস্বাস্থ্য কারিগরি দফতরের কাজ নিয়ে প্রশাসনিক বৈঠকে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সরাসরি বলেন, “সব কাজ জনস্বাস্থ্য কারিগরি দফতরের জন্য আটকে আছে। ওখানকার অফিসাররা কি ঘুমোয়?”
মুখ্যসচিবের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, “জনস্বাস্থ্য কারিগরি দফতর আর ভূমি রাজস্ব দফতরে ঘুঘুর বাসা তৈরি হয়েছে। ওই ঘুঘুর বাসা ভাঙতে হবে। দরকার হলে রাজ্যের দুর্নীতি দমন শাখাকে নামিয়ে দাও। সব সোজা হয়ে যাবে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news