প্রসেনজিৎ মাহাতো: সানডে মোহনবাগান সমর্থকদের কাছে সুপার সানডে হল। ঘরের মাঠে প্রথম জয় তুলে নিল মোহনবাগান। শুধু জয়ই নয়, জর্জকে ৪–০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এল সবুজ–মেরুন। দিন যত যাচ্ছে অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপ খেলা নংদাম্বা নাওরেম আরও ধারালো হয়ে উঠছেন কিবু ভিকুনার হাতে পড়ে। এ দিনও ম্যাচে সেরা। …
আরও পড়ুন »জোড়া মিনি ডার্বি কবে, কোথায় জেনে নিন
প্রসেনজিৎ মাহাতো: জল্পনার অবসান। মিনি ডার্বির দিন ঘোষণা করল আইএফএ। প্রিমিয়ার–‘এ’ ডিভিশনের ক্লাব প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করল আইএফএ। সেখানেই তৈরী হল নতুন সূচি। ২০ সেপ্টেম্বর মহমেডানের বিরুদ্ধে খেলবে মোহনবাগান। ম্যাচ হবে যুবভারতীতে। ২৬ সেপ্টেম্বর হবে ইস্টবেঙ্গল বনাম মহমেডান ম্যাচ। এই ম্যাচের জায়গা এখনও চূড়ান্ত হয়নি। যুবভারতী বা কল্যাণী স্টেডিয়ামে হতে …
আরও পড়ুন »প্রাক্–বিশ্বকাপ অভিযানের আগে চনমনে সুনীলরা
প্রসেনজিৎ মাহাতো: বৃহস্পতিবার সন্ধেয় প্রাক্–বিশ্বকাপের অভিযানে ওমানের বিরুদ্ধে নামার আগে স্টিম্যাকের ভারত আত্মবিশ্বাসী। ভারতের কিপার গুরপ্রীত সিং সান্ধু বলেন, ‘দলের প্রস্তুতি ভাল হয়েছে। আগের তুলনায় দলের খেলার উন্নতি হয়েছে। ফুটবলারদের মধ্যে বোঝাপড়া এবং ফিটনেস বেড়েছে। আমরা প্রস্তুত।’ প্রতিপক্ষ শক্তিশালী হলেও অঘটন ঘটাতে মরিয়া ভারত। অধিনায়ক সুনীল বলেন, ‘ভাল …
আরও পড়ুন »ডার্বি নায়ক ছাত্রকে নিয়ে আপ্লুত প্রধান শিক্ষক, শেখ সাহিলকে সংবর্ধনা দেবে স্কুল
প্রসেনজিৎ মাহাতো: ডার্বি কাঁপিয়ে এবার স্কুল মাতালেন শেখ সাহিল। ব্যারাকপুরের মন্মথনাথ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিলাল সিনহার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মোহনবাগানের হয়ে ডার্বিতে দুরন্ত পারফর্ম করা সাহিল। প্রসঙ্গত, এই স্কুলেরই ছাত্র সাহিল। স্বভাবতই তাঁকে দেখে বন্ধুরা ছুটে আসে। জড়িয়ে ধরে। প্রধান শিক্ষক সাহিলকে স্টাফরুমে নিয়ে গিয়ে অন্যান্য শিক্ষকদের সঙ্গে বিশেষভাবে …
আরও পড়ুন »ডার্বির উত্তেজনায় ফুটছে শহর, ইস্টবেঙ্গল কোচের স্বপ্ন ভাঙতে তৈরি বাগান কোচ
প্রসেনজিৎ মাহাতো: আজ, রবিবার থেকে ঠিক ত্রিশ দিন বাদে মহালয়া। দেবীপক্ষের শুরু। তবে তার আগে আজ শহরে ফুটবলপক্ষ। অর্থাৎ বাঙালির চিরন্তন আবেগের ডার্বি। রবিবার শহরের সমস্ত রাস্তা মিলবে যুবভারতীতে। ৯০ মিনিটের যুদ্ধে শেষে কেউ হয়তো ফিরবে হাসি মুখে, কেউ ব্যাজরা মুখে। তবু, ডার্বি বলে কথা। এ যেন বাঙালির কাছে …
আরও পড়ুন »কলকাতায় পা রেখেই প্র্যাকটিসে নামলেন ইস্টবেঙ্গলের নতুন স্প্যানিশ ফুটবলার জুয়ান মেরা
নীল রায়। পেশাদারিত্ব বোধহয় একেই বলে! শনিবার সকালে কলকাতায় পা রেখেই সোজা দলের প্র্যাকটিসে যোগ দিলেন জুয়ান মেরা গঞ্জালেস। ইস্টবেঙ্গলে নবাগত এই স্প্যানিশ অ্যাটাকিং ভিডিও এদিন সকালেই কলকাতায় এসেছেন। দীর্ঘ বিমানযাত্রার ক্লান্তি থাকলেও প্র্যাকটিসে যথেষ্ট চনমনে দেখিয়েছে তাঁকে। সেন্ট্রাল পার্কের মাঠে বেশ কিছুক্ষণ স্ট্রেচিং, দৌড় ও হালকা ট্রেনিং করেন তিনি। …
আরও পড়ুন »রাজ্য টিটি-তে নজির গড়লেন আকাশ
প্রসেনজিৎ মাহাতো : রাজ্য টিটিতে পুরুষদের সিঙ্গলসে নজির গড়ার পাশপাশি চ্যাম্পিয়ন হলেন আকাশ পাল। বৃহস্পতিবার রামগড়ের প্রগতি সংঘ টিটি অ্যাকাডেমিতে ফাইনালে ১৭ বছরের আকাশ টুর্নামেন্টের দ্বিতীয় শীর্ষ বাছাই হাওড়ার অনির্বাণ ঘোষকে হারিয়ে দিলেন। অনির্বান ছিলেন ফাইনালে হট ফেবারিট। তাঁকে হারিয়ে খেতাব পকেটে নিলেন আকাশ। হিন্দমোটরের দ্বাদশ শ্রেণীর ছাত্র আকাশ …
আরও পড়ুন »নয়া ইতিহাসের হাতছানি বিরাটের দলের সামনে
প্রসেনজিৎ মাহাতো: ক্যারিবিয়ান সফরটা এখনও পর্যন্ত বেশ ভালই কেটেছে বিরাট কোহলি ব্রিগেডের। অ্যান্টিগায় স্যর ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথম টেস্ট জিতে ২৭ বছরের রেকর্ড অক্ষুন্ন রেখেছে ভারতীয় দল। এবার মিশন সাবাইনা পার্কে সিরিজের দ্বিতীয় টেস্ট। যা জেতার ব্যাপারেও আত্মবিশ্বাসী ভারতীয় দল। প্রথম টেস্টে নামার আগে বিচপার্টি করেছিল ভারতীয় দল। দ্বিতীয় টেস্টে …
আরও পড়ুন »এবার অ্যাডভেঞ্চার স্পোর্টসে সর্বোচ্চ জাতীয় সম্মান পাচ্ছেন প্রয়াত বাঙালি পর্বতারোহী
ওয়েব ডেস্ক: বিশেষ ক্রীড়াক্ষত্রে সর্বোচ্চ জাতীয় পুরস্কার জিতে নিয়ে বাংলাকে গর্বিত করলেন এক বাঙালি। তিনি প্রয়াত পর্বতারোহী দীপঙ্কর ঘোষ। অ্যাডভেঞ্চারমূলক খেলাধুলোর ক্ষেত্রে জাতীয় পর্যায়ের সর্বোচ্চ পুরস্কার দেওয়া হচ্ছে এবার এই বাঙালি পর্বতারোহীকে। বুধবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের তরফে ২০১৮ সালের অ্যাডভেঞ্চার স্পোর্টস-এর পুরস্কার প্রাপকদের তালিকা প্রকাশ করা হয়। সেখানেই জ্বল জ্বল করছে দীপঙ্কর …
আরও পড়ুন »দেশে ফিরেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সিন্ধু, ক্রীড়ামন্ত্রীর উপহার ১০ লক্ষের চেক
প্রসেনজিৎ মাহাতো: প্রথম ভারতীয় হিসেবে ব্যাডমিন্টনে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ১৩০ কোটির দেশকে গর্বিত করেছেন সোনার মেয়ে। সোনার মেয়ে পি ভি সিন্ধু ঘরে ফিরলেন মঙ্গলবার। ফিরেই দেখা করলেন দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে। এদিন সিন্ধু দেখা করেন ক্রীড়ামন্ত্রীর সঙ্গেও। দু’দিন আগে ইতিহাস তৈরি করে চমকে দিয়েছেন সকলকে। মায়ের জন্মদিনে সোনা জিতে উপহার দেন মা’কে। …
আরও পড়ুন »মিনি ডার্বি কোথায় হবে জেনে নিন:
প্রসেনজিৎ মাহাতো: কল্যাণীর ফুটবলপ্রেমীদের সিটবেল্ট বেঁধে বসার সময় আসছে। চলতি মরশুমে জোড়া মিনি ডার্বি হতে পারে কল্যাণীতে। জোড়া মিনি ডার্বির দিন এখনও জানায়নি আইএফএ। কিন্তু শোনা যাচ্ছে, আইএফএ কর্তারা মিনি ডার্বি যুবভারতীতে নয়, কল্যাণীতে করার তোড়জোর শুরু করে দিয়েছেন ইতিমধ্যে। কারণ, যুবভারতীতে মিনি ডার্বি আয়োজন করতে গেলে ডার্বির সমান …
আরও পড়ুন »ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি স্প্যানিশ ফুটবলার জুয়ান মেরা
নীল রায়। ষষ্ঠ বিদেশি হিসেবে জুয়ান মেরা গঞ্জালেসকে চূড়ান্ত করল কোয়েস ইস্টবেঙ্গল। শুক্রবার রাতে ক্লাবের তরফে এই খবর জানানো হয়েছে। আরও জানানো হয়েছে খুব তাড়াতাড়ি কলকাতায় চলে আসবেন এই স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার। ক্লাব সূত্রে খবর, ঘরোয়া লিগের ডার্বির আগেই যাতে গঞ্জালেসকে কলকাতায় আনা যায় তার চেষ্টা হচ্ছে। তবে তা সম্ভব …
আরও পড়ুন »ভিভের পাড়ায় নয়া মিশনে বিরাটরা
প্রসেনজিৎ মাহাতো: বৃহস্পতিবার থেকে সেই অ্যান্টিগায় ১৭ বছরের রেকর্ড ধরে রাখার লড়াইয়ে নামছে বিরাট কোহলি অ্যান্ড কোম্পানি। ভিভ রিচার্ডস, ক্লাইভ লয়েড, ব্রায়ান লারার দেশের বিরুদ্ধে ২০০২ থেকে টেস্ট সিরিজে অপরাজিত ভারত। কোহলির সামনে ‘বিরাট’ চ্যালেঞ্জ সেই অপরাজিত তকমা ধরে রাখা। পাশাপাশি, বিরাটের সামনে মহেন্দ্র সিং ধোনিকে স্পর্শ করার হাতছানি। …
আরও পড়ুন »জিতেন্দারকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ছাড়পত্র পেলেন সুশীল
প্রসেনজিৎ মাহাতো: বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করলেন ভারতের তারকা কুস্তিগির সুশীল কুমার। মঙ্গলবার কেডি যাদব স্টেডিয়ামে অনুষ্ঠিত ট্রায়ালে সুশীল ৪-২ পয়েন্টে হারান জিতেন্দারকে। কাজাখস্তানে আগামী ১৪ সেপ্টেম্বর শুরু হবে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ। সুশীল নামবেন ৭৪ কেজি বিভাগে। ট্রায়ালে আগ্রাসী মেজাজে ছিলেন দুই কুস্তিগিরই। লড়াই হয়েছে সেয়ানে সেয়ানে। সেই লড়াইয়ে …
আরও পড়ুন »আন্তর্জাতিক ক্রিকেটে ১১ বছর পার, আবেগতাড়িত কোহলির টুইট
প্রসেনজিৎ মাহাতো: এক নয়, দুই নয়, আন্তর্জাতিক ক্রিকেটে এগারো বছর পার বিরাট কোহলির। কিছুটা আবেগতাড়িত ভারত অধিনায়ক। হবেন নাই বা কেন। এই এগারোটা বছরে লড়াই, পরিশ্রম কম তো হয়নি। সাফল্যের স্পর্শ যেমন রয়েছে, তেমনই রয়েছে ব্যর্থতার চাবুকের ঘা। সবকিছুই নিয়েই এগিয়ে চলেছেন তিনি। থামলে চলবে না। আরও এগিয়ে যেতে হবে। …
আরও পড়ুন »ইস্টবেঙ্গল খেলতে শহরে এলেন স্প্যানিশ স্ট্রাইকার মার্কোস
নীল রায়। শহরে এলেন ইস্টবেঙ্গলের বিদেশি স্ট্রাইকার মার্কোস মার্টিন। এই স্প্যানিশ স্ট্রাইকার মাদ্রিদ, দিল্লি হয়ে কলকাতায় পা রাখলেন। দীর্ঘ বিমানযাত্রায় বেশ ক্লান্ত তিনি। প্রথম প্রতিক্রিয়ায় মার্কোস বলেন, “২৪ ঘণ্টা বিমানযাত্রা করেছি, তাই বেশ ক্লান্ত লাগছে।” বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে বেশ কিছু লালহলুদ সমর্থক উপস্থিত ছিলেন। এই নিয়ে নতুন এই বিদেশি …
আরও পড়ুন »
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news