নীল রায়।
পেশাদারিত্ব বোধহয় একেই বলে! শনিবার সকালে কলকাতায় পা রেখেই সোজা দলের প্র্যাকটিসে যোগ দিলেন জুয়ান মেরা গঞ্জালেস। ইস্টবেঙ্গলে নবাগত এই স্প্যানিশ অ্যাটাকিং ভিডিও এদিন সকালেই কলকাতায় এসেছেন। দীর্ঘ বিমানযাত্রার ক্লান্তি থাকলেও প্র্যাকটিসে যথেষ্ট চনমনে দেখিয়েছে তাঁকে। সেন্ট্রাল পার্কের মাঠে বেশ কিছুক্ষণ স্ট্রেচিং, দৌড় ও হালকা ট্রেনিং করেন তিনি। রবিবারই মৌসুমের প্রথম ডার্বি। সেই ডার্বিতে খেলা হবে না জুয়ানের। তবে গ্যালারিতে বসে ম্যাচ দেখেই দলকে সমর্থন জানাবেন তিনি।
স্প্যানিশ জুয়ান মেরা গঞ্জালেস একসময় ইস্টবেঙ্গলের মিডফিল্ডার খাইমে কলাডোর সঙ্গে একই ক্লাবে খেলেছেন। তবে ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ আলেজান্দ্রোর সম্মতির পরেই এই অ্যাটাকিং মিডিওকে চূড়ান্ত করেছে কোয়েস কর্তৃপক্ষ। এদিন ভোরে কলকাতায় পা রেখেই প্র্যাকটিসে নেমে পড়ায় জুয়ান মেরাকে নিয়ে উচ্ছ্বসিত ইস্টবেঙ্গলের কর্মী-সমর্থকরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news