Breaking News
Home / TRENDING / এবার অ্যাডভেঞ্চার স্পোর্টসে সর্বোচ্চ জাতীয় সম্মান পাচ্ছেন প্রয়াত বাঙালি পর্বতারোহী

এবার অ্যাডভেঞ্চার স্পোর্টসে সর্বোচ্চ জাতীয় সম্মান পাচ্ছেন প্রয়াত বাঙালি পর্বতারোহী

ওয়েব ডেস্ক:
বিশেষ ক্রীড়াক্ষত্রে সর্বোচ্চ জাতীয় পুরস্কার জিতে নিয়ে বাংলাকে গর্বিত করলেন এক বাঙালি। তিনি প্রয়াত পর্বতারোহী দীপঙ্কর ঘোষ। অ্যাডভেঞ্চারমূলক খেলাধুলোর ক্ষেত্রে জাতীয় পর্যায়ের সর্বোচ্চ পুরস্কার দেওয়া হচ্ছে এবার এই বাঙালি পর্বতারোহীকে।
বুধবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের তরফে ২০১৮ সালের অ্যাডভেঞ্চার স্পোর্টস-এর পুরস্কার প্রাপকদের তালিকা প্রকাশ করা হয়। সেখানেই জ্বল জ্বল করছে দীপঙ্কর ঘোষের নাম। উল্লেখ্য, চলতি বছরের মে মাসে পৃথিবীর পঞ্চম সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট মাকালু অভিযানে যান দীপঙ্কর। শৃঙ্গ জয় করলেও ফেরার পথে এক ভয়াবহ তুষার ঝড়ের মুখোমুখি হন। শেষরক্ষা হয়নি। পাহাড় থেকে ঘরে ফিরতে পারেননি দীপঙ্কর। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে উদ্ধার হয় বহু সফল পর্বত অভিযানের নায়ক দীপঙ্কর ঘোষের দেহ।
বুধবার তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড ২০১৮’র পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করে কেন্দ্রীয় ক্রীড়ামন্তরক। এ’বছর পুরস্কার পাচ্ছেন অপর্ণা কুমার, কে মণিকান্দন ও প্রয়াত দীপঙ্কর ঘোষ। এইসঙ্গে জলে এবং আকাশে অভিযানের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যের জন্য এই পুরস্কার পাচ্ছেন প্রভাত রাজু কোলি ও রামেশ্বর জাঙড়াও। লাইফ টাইম পুরস্কার পাচ্ছেন ওয়াংচু শেরপা। আগামী ২৯ আগস্ট রাষ্ট্রপতি ভবনে প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, দীপঙ্কর ঘোষের পরিবার নির্দিষ্ট দিনে এই পুরস্কার গ্রহণ করবে।
প্রসঙ্গত, এর আগে এ’রাজ্যের অমূল্য সেন, বসন্ত সিংহ রায় এবং দেবাশিস বিশ্বাসের মতো পর্বতারোহীরা গৌরবময় পুরস্কার পেয়েছেন। এবার সেই তালিকাতেই ঢুকে পড়লেন দীপঙ্কর ঘোষ। ২০১১ সালে এভারেস্ট জয়ের মধ্যে দিয়ে ইতিহাস লেখা শুরু করেছিলেন যে দীপঙ্কর। কিংবদন্তী বাঙালি পর্বতারোহী দেবাশিস বিশ্বাস বলেন, দীপঙ্করের এই পুরস্কার আরও আগেই পাওয়া উচিত ছিল। ও যদি এই পুরস্কার জয় দেখে যেতে পারত, তাহলে সকলে আরও খুশি হতাম।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *