Breaking News
Home / TRENDING / আন্তর্জাতিক ক্রিকেটে ১১ বছর পার, আবেগতাড়িত কোহলির টুইট

আন্তর্জাতিক ক্রিকেটে ১১ বছর পার, আবেগতাড়িত কোহলির টুইট

প্রসেনজিৎ মাহাতো:
এক নয়, দুই নয়, আন্তর্জাতিক ক্রিকেটে এগারো বছর পার বিরাট কোহলির। কিছুটা আবেগতাড়িত ভারত অধিনায়ক। হবেন নাই বা কেন। এই এগারোটা বছরে লড়াই, পরিশ্রম কম তো হয়নি। সাফল্যের স্পর্শ যেমন রয়েছে, তেমনই রয়েছে ব্যর্থতার চাবুকের ঘা। সবকিছুই নিয়েই এগিয়ে চলেছেন তিনি। থামলে চলবে না। আরও এগিয়ে যেতে হবে। বিরাট সেটা নিজেও খুব ভাল করেই জানেন।


আন্তর্জাতিক ক্রিকেটে ১১ বছর পার করে একটি টুইট করেন বিরাট। উল্লেখ্য, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বসেও দিনটা মনে রেখেছেন তিনি। ২০০৮ সালের তরুণ বিরাটের ছবির পাশে নিজের বর্তমান সময়ের একটি ছবি মিলিয়ে পোস্ট করেছেন। টুইটে লেখেন, ‘২০০৮ সালে শুরু। ১১ বছর পেরিয়ে এলাম। ভগবান আমাকে যা আশীর্বাদ দিয়েছেন, তা স্বপ্নেও ভাবিনি। সকলকেই বলছি, স্বপ্নকে তাড়া করো। শক্তি অর্জন কর। একদিন না একদিন নিশ্চয়ই সেই স্বপ্ন পূরণ হবে।’
বিরাট যে কোচকে চেয়েছিলেন, সেই রবি শাস্ত্রীই বসেছেন ভারতীয় দলের অভিভাবকের হটসিটে। বিরাটের উপর চাপ কি বাড়ল? ক্রিকেটমহল মনে করছে, বিরাট–শাস্ত্রী জুটির উপর প্রত্যাশা আরও বাড়ল। সেই চ্যালেঞ্জ নিতে বিরাটও প্রস্তুত।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *